Saturday, April 4, 2026

সাঁইবাড়ি গণহত্যা: শহিদ স্মরণে তৃণমূল

Date:

Share post:

১৯৭১ সালের ১৭ মার্চ এমনই নৃশংসতার সাক্ষী হয়েছিল বর্ধমান(Burdwan) শহর। প্রকাশ্যে শহরের সাঁইবাড়ির(Saibari) বাসিন্দাদের একে একে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। খুন হন মলয় সাঁই, প্রণব সাঁই, জিতেন রায়রা। বিনা প্ররোচনায় নৃশংস গণহত্যার সেদিনের সেই ঘটনার নিন্দায় মুখর হন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে গোটা দেশের কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের নেতা-কর্মীদের এই দিনটি স্মরণ ও শহিদদের শ্রদ্ধাজ্ঞাপনের নির্দেশ দেন। শুক্রবার ১৭ মার্চ সাঁইবাড়ি গণহত্যার অতীত স্মরণ করে ওইদিন শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল।

এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘আমি প্রত্যেক বছর ১৭ মার্চ বর্ধমান গিয়ে সাঁইবাড়ি গণহত্যার শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করি। শহিদবেদিতে মালা দিই।’ আরও বলেন, ‘সিপিএমের হার্মাদ বাহিনীর নৃশংসতার নজির হচ্ছে সাঁইবাড়ি গণহত্যা। গোটা দেশের নিরিখে এতবড় নৃশংস রাজনৈতিক গণহত্যার নজির খুব কম আছে। খুন করে নিহতদের রক্ত দিয়ে ভাত মাখা হয়েছিল।’ বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের তরফে প্রত্যেকবারের মত এবারও শুক্রবার সাঁইবাড়ি গণহত্যার শহিদদের স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়েছে।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...