Friday, June 19, 2026

“এক ডাকে অভিষেক”-এ ডায়াল করতেই অরূপের নির্দেশে বিদ্যুতহীন উত্তরবঙ্গে ফিরল আলো

Date:

Share post:

আচমকা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। দুর্যোগের জেরে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফলে সমস্যায় পরে যান পরিক্ষার্থীরা। কিন্তু তাঁদের কাছে স্বপ্নের ফেরিওয়ালা যেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। “এক ডাকে অভিষক”-এ ফোন করতেই মুহূর্তে মুশকিল আসান! বিদ্যুতমন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে বিদ্যুতহীন উত্তরবঙ্গে চটপট ফিরল আলো।

আরও পড়ুন:অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে কিদম্বি শ্রীকান্ত

পড়ুয়াদের অসুবিধার কথা জানতে পেরেই তড়িঘড়ি পদক্ষেপও করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন, উত্তরের একাধিক এলাকার বাসিন্দারা ফোন করছেন। তাঁরা জানাচ্ছেন, ঝড়বৃষ্টি, দুর্যোগের জেরে বহু এলাকায় বিদ্যুৎ নেই। সেই কারণে পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছেন। ফোন পেয়েই তাই তিনি দ্রুত বিদ্যুৎ দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। যাতে খুব শীঘ্রই এই সমস্যা মেটানো যায়। যে সমস্ত এলাকায় বিদ্যুতের তার ছিঁড়েছে সেখানে মেরামতির জন্য সেখানে লোক পাঠানো হয়েছে। অন্তত ২৫০ জন কাজে লেগে পড়েছেন। আর ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই আলো ফিরে আসবে বলে আশ্বাস দেন অভিষেক।

এরপরই যুদ্ধকালীন তৎপরতায় মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে বিপর্যয় মোকাবিলায় নেমে পড়েন বিদ্যুৎ দফতরের কর্মীরা। ভোর ৩টে নাগাদ আলো ফেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় গতকাল, বুধবার সন্ধ্যায় ঝড় ও শিলা বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় শতাধিক পোল ভেঙেছে। আড়াইশোটির বেশি জায়গায় ইলেকট্রিক লাইনে গাছ পড়ে তার ছিড়ে গেছে। বজ্রপাতে ইনসুলেটার নষ্ট হয়েছে বহু জায়গায়। তবে যুদ্ধকালীন তৎপরতায় তিনশোর বেশি বিদ্যুৎকর্মী ও আধিকারিক জরুরি ভিত্তিতে কাজ করেছেন বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য। এমনটাই জানিয়েছেন WBSEDCL-এর চিফ ইঞ্জিনিয়ার সুমিত মুখোপাধ্যায়।

বুধবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, “যেভাবে জরুরি ভিত্তিতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ বিভাগের ২৫০-র বেশি কর্মী কাজে নেমে পড়েছেন তা দেখে আমি অভিভূত।”একই সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত ওই অঞ্চলে বিদ্যুৎ ফেরানোর ব্যবস্থা করার জন‌্য। “এক ডাকে অভিষেক” আর ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরটি এখন রাজ্যবাসীর কাছে “আলাদিনের আশ্চর্য প্রদীপ”!

 

 

 

 

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...