Friday, April 3, 2026

বুলডোজার চালিয়ে ফসল নষ্ট করল মধ্যপ্রদেশ পুলিশ! কারণ কী?

Date:

Share post:

দিন কয়েক আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ না দেওয়ায় বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শিরোনামে উঠেছিলেন বিজেপি বিধায়ক। এরপরও একাধিকবার উঠে এসেছে বিজেপির বুলডোজার নীতি। একবার ফের চাষের জমিতে বুলডোজার চালিয়ে ফসল নষ্ট করল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে দামোহ জেলায়।কিন্তু কী কারণে এই অত্যাচার?

আরও পড়ুন:মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর স্ত্রীকে হু*মকি! কী করলেন অমৃতা

পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরে সপ্তাহ দুয়েক আগে বদ্রি শুক্ল (৬৮) এবং তাঁর ভাই রামসেবক শুক্লকে (৬৫) খুনের অভিযোগ ওঠে জহর, উমেইদ, মাখন এবং অর্জুন সিংহদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাঁদের হদিস না পেয়ে ফসলের জমিতে বুলডোজার চালায় পুলিশ ও মধ্যপ্রদেশ প্রশাসন।
যদিও পুলিশের অন্য এক সূত্র বলছে, ওই জমি সরকারি । ওই জমি দখল করে চাষ করছিলেন সিংহ ভাইয়েরা। তাঁরা গ্রামের একটি সরকারি স্কুলের জমিও দখল করে রেখেছে।
যদিও জেলাশাসক এস কৃষ্ণ চৈতন্য বলেন, “জোড়া খুনের মামলার বিষয়টি প্রকাশ্যে এসেছে। দু’টি কাঁচা বাড়ি ভেঙে ফেলা হয়েছে। যে সব জমি দখলের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে, সব উদ্ধার করা হয়েছে।”


বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অভিযোগ প্রমাণ হোক বা না হোক, আদালতের রায় কী রায় দিল, তা পরোয়া না করেই বুলডোজার নীতি নিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ।ইতিমধ্যেই পুলিশের আধিকারিক জানিয়েছেন, এই নীতি চলবেই।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...