Saturday, April 4, 2026

শাহি দরবারে রাজ্যপাল, পঞ্চায়েত নির্বাচনের আগে কী কথা হল দু’জনের! 

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এমন আবহেই শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। তবে এদিনের বৈঠকে দু’জনের মধ্যে কী কথা হল, তা নিয়েই তুঙ্গে জল্পনা। তবে বিজেপি (BJP) সূত্রে খবর, এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহকে (Amit Shah) একটি রিপোর্ট জমা দিয়েছেন। ইতিমধ্যে দু’জনের সাক্ষাতের খবর স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে টুইট করে জানানো হলেও এদিনের সাক্ষাতে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। এদিকে বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গেও দেখা করেন আনন্দ।

উল্লেখ্য, শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনই সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। পরে টুইট করে সাক্ষাতের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজনৈতিক মহলের মতে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে শুক্রবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি তুলেছে রাজ্য বিজেপি। মনে করা হচ্ছে, শাহের সঙ্গে সেই বিষয়ে কথাও হয়েছে রাজ্যপালের। পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা (Safety) ও রাজ্যের ডিএ (DA) ইস্যু নিয়েও কথা বলতে পারেন রাজ্যপাল ও অমিত শাহ।

তবে শুক্রবারের অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা কেউ জানে না। তবে আইনশৃঙ্খলার কথা যদি বলেন, তবে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, কলকাতা তথা রাজ্যের আইনশৃঙ্খলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো। বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে তুলনা করলেও এগিয়ে রয়েছে বাংলা।

 

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...