Thursday, June 25, 2026

রাজ্যে মিটিং মিছিল নিয়ে নয়া ফরমান বিচারপতি মান্থার

Date:

Share post:

রাজ্যজুড়ে যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন মিটিং, মিছিল করতে হলে স্থানীয় থানার অনুমতি নেয়। এবার থেকে আর সেটা করা যাবে না।রাজ্যের যেকোনও জায়গায় মিটিং, মিছিলের অনুমতি সংক্রান্ত যাবতীয় আবেদন করতে হবে জেলার পুলিশ সুপার বা কমিশনারেটে। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।

সেই নির্দেশে স্পষ্ট করে জানানো হয়েছে, পুলিশ অনুমতি দেওয়ার ব্যাপারে কোনও বৈষম্য করতে পারবে না। পৃথক রেজিস্টারে কোন দল, কোন তারিখ, কোথায় কর্মসূচি করছে সেই বিষয়টি নথিবদ্ধ রাখতে হবে। কে কখন আবেদন জমা দিয়েছে তারও উল্লেখ রাখতে হবে। পর্যায়ক্রমে সংখ্যা ধরে সেইসব আবেদন বিবেচনা করে পুলিশ অনুমতি দেবে।

আবেদনের রেজিস্টার অনলাইনে দেখতে পাওয়া নিশ্চিত করতে হবে। কতজন মিটিং, মিছিলে যোগ দিতে পারে তার সংখ্যা, কোন স্থানে করতে চায় সেই জায়গা বা মিছিলের রুট জানতে হবে পুলিশকে। এছাড়া, স্থানীয় থানাকে নিশ্চিত করতে হবে যে, মিটিং, মিছিলে কোনও অশান্তি না হওয়ার বিষয়টি। বহিরাগতরা এসে যাতে গোলমাল না করতে পারে তাও দেখতে হবে পুলিশকে। নজরদারি থাকবে মিটিং, মিছিলে বক্তব্য প্রদানকারীদের শব্দ বিধির দিকেও।

বিজেপি, আইএসএফ সহ রাজ্যের বিরোধী দলগুলি প্রায়ই অভিযোগ করে যে, মিটিং, মিছিলের ক্ষেত্রে প্রশাসন তাদের অনুমতি দেয় না। যা বৈষম্যমূলক বলে অভিযোগ বিরোধী দলগুলোর। সম্প্রতি ভাঙড়ে সিপিএমের সভার অনুমতি নিয়েও জটিলতা তৈরি হয়। শেষে আদালতের হস্তক্ষেপে কাটে সভা সংক্রান্ত জট।ভাঙড়ে সিপিএম এবার মিটিং মিছিল করতে পারবে। ২৮ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই পুলিশের সেই মিছিলে অনুমতি দিতে আপত্তি নেই বলেই আদালতে জানানো হয়েছে।

 

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...