Friday, June 5, 2026

KMC Update : উন্নয়নমুখী ভারসাম্যের বাজেট পেশ ফিরহাদের !

Date:

Share post:

সাধারণ মানুষের উপর কোনও বাড়তি বোঝা নয়। জনগণের কথা মাথায় রেখে এক উন্নয়নমুখী বাজেট (Development oriented budget)পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার কলকাতা কর্পোরেশনের (KMC Budget) বাজেট পেশ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র। সাধারণ মানুষের উপরে অযৌক্তিকভাবে করের বোঝা না চাপিয়ে বিকল্প হিসেবে পুনর্মূল্যায়ন এবং বকেয়া কর আদায়ের মাধ্যমেই আয়বৃদ্ধির পথে হাঁটতে চায় কলকাতা পুরসভা, এমন কথাই স্পষ্ট ভাবে জানিয়ে দেন ফিরহাদ হাকিম।

কর বৃদ্ধি করা এক কঠিন বাস্তব কিন্তু সেক্ষেত্রে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের পরিস্থিতির দিকে যথেষ্ট বিবেচনা করা প্রয়োজন বলেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবারের বাজেটে প্রস্তাবিত আয় এবং ব্যয়ের মধ্যে ফারাকের অঙ্ক ১৪৬ কোটি টাকা। গত আর্থিক বছরে এই অঙ্কটা ছিল ১৭৭ কোটি টাকা। অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে এবারে ঘাটতির অঙ্ক কমে গেল ৩১ কোটি টাকা। আনুমানিক আয় ধরা হয়েছে ৪৫৪০.৭৯ কোটি টাকা, ব্যয়ের অঙ্ক আনুমানিক ৪৬৮৬.৭৯ কোটি টাকা। তবে প্রারম্ভিক ঘাটতির অঙ্ক ২০২৫.৯৬ কোটি টাকা ধরলে মোট ঘাটতির পরিমাণটা দাঁড়াবে ২১৭১.৯৬ কোটি টাকা। কোভিড মন্দা কাটিয়ে গত ২ বছরে সামগ্রিক আয় বাড়িয়ে পুরসভা ছন্দে ফিরেছে কিন্তু তাও কেন এই ঘাটতি? পে কমিশনের দিকে আঙুল তুলে ১৪৬ কোটি টাকা ঘাটতির কথা বাজেটে উল্লেখ করলেন মেয়র ফিরহাদ হাকিম। মহানাগরিকের জানান, পে কমিশনের সুপারিশ মেনে বেতন হিসেবে দিতে হচ্ছে প্রায় ১০০০ কোটি টাকা। সেইসঙ্গে রয়েছে পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। এসবের মাঝে পুরসভার নিজস্ব আয়ের উৎস সঠিকভাবে চিহ্নিত করে এবং অব্যবহৃত সম্পদ ব্যবহার করে আয়ের অঙ্ক বাড়িয়ে নাগরিক পরিষেবার মান ও উন্নয়নের গতি বাড়াতে বদ্ধপরিকর পুরসভা। আগামী আর্থিক বছরে বিশেষ গুরুত্ব পাবে বুস্টিং পাম্পিং স্টেশন নির্মাণ, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, ডেঙ্গি এবং ম্যালেরিয়া প্রতিরোধ বলে জানান মেয়র।

 

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...