Friday, April 3, 2026

২৯ মার্চ ধর্মতলায় ছাত্র-যুব সমাবেশ, কোন বার্তা দেবেন অভিষেক

Date:

Share post:

আগামী ২৯ মার্চ ধর্মতলায় তৃণমূলের সমাবেশ। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনা, পাওনা টাকা না মেটানো এবং আর্থিক অবরোধের মতো একাধিক ইস্যুর বিরুদ্ধে এই সমাবেশ ডাকা হয়েছে।ছাত্র এবং যুব সংগঠনকে একসঙ্গে নিয়ে অভিষেকের এই সমাবেশের দিকে তাকিয়ে সকলে।জানা গিয়েছে, ধর্মতলায় ওই সভার পর ৮ এপ্রিল আলিপুরদুয়ারে ও ১২ এপ্রিল বাঁকুড়ায় সভা করবেন তিনি। শহরের প্রাণ কেন্দ্রে এই ছাত্র-যুব সমাবেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা করছেন রাজনৈতিক মহল।

কেন্দ্রবিরোধী লড়াইয়ে মূল সংগঠনের পাশাপাশি ছাত্র-যুবদের আরও বেশি করে সামনের সারিতে চাইছে শাসকদল। সেই উদ্দেশে দুই সংগঠনকে এক ছাতার নিচে এনে সমাবেশ করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই পাশাপাশি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেকের টিম মানুষের সুবিধা অসুবিধায় যেভাবে তাঁদের পাশে দাঁড়াচ্ছেন সেটাও দৃষ্টান্ত। এমনকি ‘দিদি কে বল’র ধাঁচে ‘এক ডাকে অভিষেক’ হেল্প লাইন নম্বর চালু হয়েছে। তার মাধ্যমে ব্যাপক সাড়া মিলেছে। যার সর্বশেষ উদাহরণ হল বুধবার রাতে উত্তরবঙ্গ থেকে ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাটের খবর পেয়ে সরাসরি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোন করে দ্রুত সুরাহার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া।

একই সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা বিপাকে পড়লে দ্রুত সেই সমস্যা সমাধানের নির্দেশ দিচ্ছেন তৃণমূলের সেনাপতি। কাজও হচ্ছে সেই নির্দেশে।রীতিমতো তরুণ প্রজন্মের ‘আইকন’ হয়ে উঠেছেন অভিষেক।২৯ মার্চ শহিদ মিনারের এই সম্মেলনে তিনি কীভাবে দলের ছাত্র, যুবদের অক্সিজেন জোগান, সেটাই দেখার।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...