Tuesday, June 23, 2026

কালীঘাট থেকেই মোদি-শাহ পতনের রণনীতি? আজ মমতা সাক্ষাতে অখিলেশ

Date:

Share post:

বাংলার বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপি বিরোধী লড়াইয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, ২০২৪-এর লোকসভা ভোটে কেন্দ্রের মোদি সরকারকে উৎখাতের ডাক দিচ্ছেন, বিরোধীদের এক ছাতারতলায় আনার চেষ্টা করছেন, ঠিক তখনই রাজ্যে কংগ্রেস-সিপিএম বিজেপিকে তৃণমূল বিরোধিতায় রসদ জোগানোর চেষ্টা করছে। তার জলজ্যান্ত উদাহরণ সাগরদিঘি উপনির্বাচন।

আরও পড়ুন:আজ কালীঘাটে দলীয় বৈঠক, নেত্রীর বার্তার দিকে তাকিয়ে তৃণমূল পরিবার

কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে গেরুয়া শিবিরের দোস্তি একেবারে প্রকাশ্যে চলে এসেছে। লোকসভা ভোটে বাংলা থেকে তাই একাই লড়বে তৃণমূল কংগ্রেস। তবে নির্বাচনী ফল ঘোষণার পর বিরোধী জোটকে সঙ্গে নিয়ে চলার বার্তাও দেওয়া হয়েছে। বিরোধীদের সংঘবদ্ধ করার সলতে পাকাতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুবন্ধনের দায়িত্ব নিয়েছেন সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব।

ফারুক আবদুল্লা, লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ সেরে আজ, শুক্রবার তিনি আসছেন কলকাতায়। সমাজবাদী পার্টির দলীয় কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন অখিলেশ। তারপরই কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎকার করবেন সপা সুপ্রিমো।

সর্বভারতীয় রাজনীতির দুই শীর্ষ নেতৃত্বের এমন সাক্ষাৎ রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কালীঘাট থেকেই সর্বভারতীয় স্তরে মোদি-শাহ পতনের রণনীতি তৈরি হয় কি-না সেটাই দেখার।

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...