Monday, April 6, 2026

“দিদি-ই আমাদের নেত্রী”, কালীঘাটে জানিয়ে গেলেন অখিলেশ

Date:

Share post:

সমাজবাদী পার্টি কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কলকাতায় আছেন দলের সুপ্রিমো অখিলেশ যাদব। তারই মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ঝটকা সফর। উদ্দেশ্য, জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সাক্ষাৎ, লোকসভা ভোটের আগে জোটের সলতে পাকানো। শুক্রবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের কার্যালয়ে গিয়ে অখিলেশ তাঁর সঙ্গে একঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন। ভোটের আগে জোটের প্রয়াস শুরু করেছে দুই দল।

এদিন বিকেল ৫টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের সাক্ষাতের নির্ধারিত সময় ছিল। সেই অনুযায়ী সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ-সহ আরও ২ নেতাকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান মুলায়মপুত্র। সন্ধে ৬টা ১০ নাগাদ বৈঠক শেষ। নীল রংয়ের চাদর দিয়ে অখিলেশ, কিরণময় নন্দদের স্বাগত জানা মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশও “দিদি’’র জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছিলেন ক্রিমরঙের স্টিচ করা একটি চাদর। কালীঘাটের পার্টি অফিসে তাঁদের মধ্যে সৌজন্য বিনিময় হয়। কালীঘাট ছাড়ার আগে একটাই প্রতিক্রিয়া আখিলেশের, “দিদি-ই নেত্রী, দিদির সঙ্গে আছি…!” যা রাজনৈতিক ভাবে খুব তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, আগামী সপ্তাহেই আবার ওড়িশায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ২৩ মার্চ, বৃহস্পতিবার ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন- ডিএ বৃদ্ধি মন পসন্দ নয়! ‘ডিজিটাল অসহযোগিতা’র পথে বি*ক্ষুব্ধ সরকারি কর্মীরা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...