Thursday, June 18, 2026

কবে থেকে চালু স্কুল, ক*ড়া নোটিশ CBSE-এর

Date:

Share post:

নতুন শিক্ষাবর্ষ (New academic year) কবে থেকে চালু হবে তাই নিয়ে এবার স্পষ্ট করে নির্দেশিকা জারি করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education)। সমস্ত স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বছরের ১ এপ্রিল থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কঠোর ভাবে নিয়ম মেনে স্কুল (School) পরিচালনা করতে হবে। অনেক স্কুলই পাঠ্যক্রম শেষ করার তাগিদে ১ এপ্রিলের আগেই শিক্ষাবর্ষ শুরু করে দেয়। সেই নিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল বোর্ড (CBSE)।

শুধুমাত্র নয়া শিক্ষাবর্ষের নির্দেশ দেওয়াই নয় পাশাপাশি বিজ্ঞপ্তিতে স্কুলের অন্যান্য বিষয়ের দিকেও নজর দিতে বলা হয়েছে। পড়াশোনার বাইরে নিজেদের পছন্দের বিষয় নিয়ে চর্চা করার জন্য পড়ুয়াদের যথেষ্ট সময় দেওয়া হয় না। শরীরচর্চা, কর্মশিক্ষা, কমিউনিটি সার্ভিস, লাইফ স্কিল- এসবও পড়াশোনার পাশাপাশি জরুরি বলে জানিয়েছে সিবিএসই । শিক্ষাবর্ষ ১ এপ্রিলের আগে শুরু করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বোর্ড । আর সারা বছরের পাঠ্যক্রম শেষ করার চেষ্টায় শিক্ষার্থীদের জন্য যাতে কোনও ঝুঁকি না হয় সেই দিকেও নজর দিতে বলা হয়েছে।

 

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...