Monday, April 6, 2026

পরবর্তী মরশুমে কোচ জুয়ানেই ভরসা বাগানের

Date:

Share post:

আইএসএল চ‍্যাম্পিয়ন হয়ে রবিবার দুপুরে শহরে ফিরেছে এটিকে মোহনবাগান। আর শহরে পা রেখেই পরবর্তী মরশুমের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। পরবর্তী মরশুমে জুয়ান ফেরান্দোকেই কোচ হিসাবে রাখতে চলেছে মোহনবাগান।

এদিন দুপুরে আরপিএসজির অফিসে ট্রফি জয়ের সেলিব্রেশনে মাতেন ফুটবলাররা। বাগান কোচ জুয়ান ফেরান্দো থেকে শুরু করে প্রীতম কোটাল, বিশাল কাইথ, দিমিত্রি পেত্রাতোসরা। উপস্থিত ছিলেন এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেখানেই সাংবাদিকরা সঞ্জীব গোয়েঙ্কাকে জিজ্ঞাসা করেন পরবর্তী মরশুমে জুয়ান ফেরান্দো কোচ হিসাবে থাকছেন কিনা? সেই উত্তরে তিনি বলেন, জয়ী কোচকে কেউ বদল করেন।” আর এতেই পরিষ্কার আগামী মরশুমে বাগানের কোচ হিসাবে থাকছেন তিনি।

আগামী মরশুমে দলে চমক থাকবে বলেও ইঙ্গিত দিলেন এটিকে মোহনবাগান কর্ণধার। তিনি বলেন, আগামী মুরশুমে আরও দু থেকে তিন জন নতুন ফুটবলার আসবে। আর এখন কিছু বলব না।” তবে তারা কারা সে নিয়ে এখনই মুখ খুললেন না সঞ্জীব গোয়েঙ্কা।”

তবে সূত্রের খবর সুপার কাপের পরেই ক্লাব ছাড়তে চলেছেন বাগানের অন‍্যতম তারকা ফুটবলার হুগো বৌমোস। ক্লাব সূত্রের খবর, সুপার কাপের আগে হয়ত তিনি দলের বাইরে যাচ্ছেন না। তবে মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট বৌমোসকে নিয়ে খুশি নন বলেই জানা যাচ্ছে। শনিবার আইএসএল-এর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ট্রফি জিতেছে মোহনবাগান। গোটা মরশুমে দারুণ পারফর্ম করলেও ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ক্লাব ছাড়তে হতে পারে হুগোকে।

এদিকে বিমানবন্দরে মোহনবাগান দলকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রচুর সমর্থক। হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন প্রিয় দলকে অভ্যর্থনা জানাতে। দল বাইরে বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।

আরও পড়ুন:আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েও রাগ যাচ্ছে না হুগোর, ম‍্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন তিনি

 

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...