Tuesday, June 23, 2026

পার্থর বিধায়ক পদ খারিজের দাবিতে রাস্তায় সিপিএম, পরিষেবায় খামতি নেই দাবি তৃণমূলের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে হওয়ার পর খুইয়েছিলেন মন্ত্রিত্ব। দলও তাঁকে বহিষ্কার করে। আপাতত সরকার ও শাসক তৃণমূলের সঙ্গে কোনও সম্পর্ক নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের। তবে সব হারালেও নিজের বিধায়ক পদ থেকে এখনও ইস্তফা দেননি পার্থ।

আরও পড়ুন:দুর্নী*তির দায় পর্ষদের ঘাড়ে চাপিয়ে পরবর্তী শুনানিতে আদালতের কাছে ৫ মিনিট সময় চাইলেন পার্থ

তাই এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক পদ খারিজের
দাবি তুলে পথে নামল সিপিএম। বেহালায় বাড়ি বাড়ি গিয়ে “চোর তাড়াও বেহালা বাঁচাও” শিরোনামে লিফলেট বিলি করছে বামেরা। একমাস ধরে চলবে এই কর্মসূচি। এই লিফলেট বিলি কর্মসূচিতে যোগ দিয়েছেন কলকাতা জেলা সিপিএম সম্পাদক কল্লোল মজুমদার, স্থানীয় সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়-সহ বাম কর্মী-সমর্থকরা।


নিয়োগ দুর্নীতিতে পার্থ হওয়ার পর থেকেই “বিধায়ক শূন্য” বেহালা পশ্চিম। সিপিএমের দাবি, বিধায়কের কোনও পরিষেবা পাচ্ছেন না মানুষ। এই মর্মে একটি লিফলেটও তৈরি করেছে সিপিএম। লিফলেটে লেখা – “চাকরিচোর, ঘুষখোর, হাজতবাসী অপদার্থ বিধায়ক পার্থ চ্যাটার্জীর অপসারণ চাই।” তৃণমূলের তরফ থেকে সিপিএমের এই কর্মসূচিকে পাত্তাই দেওয়া হচ্ছে না। বরং, তৃণমূলের দাবি বেহালা পশ্চিমের সমস্ত কাউন্সিলর যেভাবে মানুষের জন্য কাজ করছেন, তাতে বিধায়কয়ের অনুপস্থিতি কেউ টের পাচ্ছেন না। কোনও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন না বেহালাবাসী।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...