Tuesday, June 23, 2026

ফের উর্ধ্বমুখী কো.ভিড সংক্রমণ! গত কয়েকদিনে সংক্রমণ বৃদ্ধির হারে শীর্ষে গুজরাট

Date:

Share post:

সবেমাত্র শীত পেরিয়েছে।বসন্ত আসতেই ফের মাথাচারা দিয়ে উঠেছে কোভিড। সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যাও। সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যুহারও উর্ধ্বমুখী। শনিবার কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে। গত ১৩০ দিনের মধ্যে যা দেখা যায়নি।

আরও পড়ুন:কোভিড ভ্যাকসিনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত অ্যাডিনোই আজ ‘শিশুঘাতী ভিলেন’

গত সাত দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, শনিবার দেশে নতুন করে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১ জন। গত বছরের নভেম্বর মাসের শুরুতে আক্রান্তের সংখ্যা শেষ বার ১০০০ ছাড়িয়েছিল। গত এক সপ্তাহে প্রায় ৫ হাজার মানুষ নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতেই কোভিড সংক্রমণের হার বেশি। তবে এবার উত্তর, পূর্ব ভারতেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনে সংক্রমণ বৃদ্ধির হার সবচেয়ে বেশি দেখা গিয়েছে গুজরাটে। সাত দিনে সেখানে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬৬০ জন। যা তার আগের সাত দিনের তুলনায় সাড়ে তিন গুণ বেশি।

গুজরাট ছাড়াও কোভিড সংক্রমণ বেড়েছে মহারাষ্ট্র এবং কর্নাটকে। মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। গত সাত দিনে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৫। কর্নাটকে সাত দিনে আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। পিছিয়ে নেই রাজধানী দিল্লিও। সাত দিনে দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা ৯৭ থেকে বেড়ে হয়েছে ২৩৫। এ ছাড়া, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে কোভিডে সংক্রমণের হার বেশি রয়েছে। দেশে গত সাত দিনে করোনায় ১৯ জনের মৃত্যুও হয়েছে।
যদিও এখনও সংক্রমণ নিয়ন্ত্রণেই রয়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, রবিবার পর্যন্ত বাংলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন।নেই মৃত্যু।

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...