Tuesday, June 23, 2026

সপ্তাহের শুরুতেও বঙ্গজুড়ে বৃষ্টি! কবে থামবে দুর্যোগ?

Date:

Share post:

ফাল্গুনের শেষ থেকেই যেভাবে গরমে নাজেহাল হচ্ছিল বাংলা, তাতে সাময়িক স্বস্তি এনে দিয়েছে শুক্রবারের কালবৈশাখী ও বৃষ্টিপাত। শনি ও রবিবারও দিনভর বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে শুধু বৃষ্টিপাতই নয়, তুষারপাতও হয়েছে সান্দাকফুতে ।তবে সপ্তাহের প্রথম দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

আরও পড়ুন:দু*র্যোগের দাপটে চৈত্রে বাড়ছে চিন্তা ! বৃষ্টি চলবে কতদিন, জানাল হাওয়া অফিস

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারও রাজ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে আগেই জানিয়েছে হাওয়া অফিস। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলিতে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গে সাধারণত মেঘলা আকাশ থাকবে । সেইসঙ্গে দু- এক জায়গায় বিক্ষিপ্ত বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কিছু জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। টানা বৃষ্টিপাতের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজস্থান থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার অবস্থান করছে। পাশাপাশি ঝাড়খণ্ড থেকে কর্ণাটক পর্যন্ত আরও একটি অক্ষরেখার অবস্থান। অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তীসগঢ় ও ঝাড়খণ্ড এলাকায়। তার জেরেই উত্তর থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে টানা বৃষ্টিপাত চলছে।তবে বুধবার থেকে আবহাওয়ার বদল হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...