Saturday, April 4, 2026

গোষ্ঠীদ্ব*ন্দ্বের জেরে বাতিল বিজেপির ‘বিজয় সংকল্প যাত্রা’

Date:

Share post:

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাতিল করতে হল বিজেপির বিজয় সংকল্প যাত্রা। মে মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচন তার আগে বিভিন্ন জায়গায় ‘বিজয় সংকল্প যাত্রা’ (Vijay Sankalpa Yatra) করছে। কিন্তু সেখানে প্রকাশ্যে চরম গোষ্ঠী কোন্দল। এই নিয়ে দ্বিতীয়বার যাত্রা বাতিল করতে হল গেরুয়া শিবিরকে (BJP)।

কর্নাটকের দেবনগরেতে সোমবার ছিল বিজেপির বিজয় সংকল্প যাত্রা। কিন্তু সেখানে দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে প্রথমে বাক-বিতণ্ডা বাধে। তারপর হাতাহাতি বেধে যায়। সংঘর্ষ এমন আকার নেয়, যে শেষপর্যন্ত যাত্রা বাতিল করতে বাধ্য হয় কর্নাটকের বিজেপি (Karnataka BJP)নেতৃত্ব।

বিজেপি সূত্রে খবর দলীয় নেতা শিবকুমারের বিধায়ক পদের টিকিটের জন্য আর এক বিধায়কের পুত্র হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিজেপি নেতা এমপি রেণুকাচারিয়া এবং জেএম সিদ্ধেশ্বরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত বিজয় সংকল্প যাত্রা বাতিল করতে বাধ্য হন বিজেপি নেতৃত্ব।

তবে এই প্রথম নয়, এর আগেও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যাত্রা বাতিল করতে হয়েছিল বিজেপিকে। কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন খোদ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। চিকমাগালুর জেলায় তাঁকে ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। এই অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘বিজয় সংকল্প যাত্রা’ বাতিল করতে বাধ্য হয় বিজেপি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...