Monday, June 8, 2026

দাম বাড়তে চলেছে কয়লার, বিদ্যুৎ বিল চাপ বাড়াবে মধ্যবিত্তের!

Date:

Share post:

লাগামছাড়া বিদ্যুত বিলের জেরে এমনিতেই জেরবার দেশবাসী এরইমাঝে আশঙ্কার বার্তা দিল কেন্দ্রীয় সরকারের(Central Govt) সংস্থা কোল ইন্ডিয়া(Coal India)। দেশের কয়লা উত্তোলনকারী এই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল শীঘ্রই দাম বৃদ্ধি পেতে চলেছে কয়লার। ফলে কয়লার দাম বৃদ্ধি হলে বিদ্যুতের(Electricity) পাশাপাশি ইস্পাত সহ বহু পণ্যের দাম বৃদ্ধি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে কোল ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল বলেন, কয়লার দাম বৃদ্ধির বিষয়ে খুব তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট একাধিক মহলের সঙ্গে আলাপ- আলোচনা চলছে। এই দামবৃদ্ধির কারণ নিয়ে সংস্থার চেয়ারম্যান বলেন, চলতি বছরে কোল ইন্ডিয়ার কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে দর কষাকষি চলছে। শেষ পর্যন্ত যদি বেতন বৃদ্ধি করতেই হয়, সেক্ষেত্রে এই রাষ্ট্রায়ত্ত কয়লা উৎপাদক সংস্থার উপর আর্থিক চাপ অনেকটাই বেড়ে যাবে। তাই কয়লার দাম বাড়ানো না হলে সার্বিকভাবে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। তেমন পরিস্থিতি এড়াতে শীঘ্রই কয়লার দাম বৃদ্ধির পথে হাঁটা ছাড়া কোল ইন্ডিয়ার সামনে আর কোনও রাস্তা খোলা নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও।

তবে কয়লার দাম বৃদ্ধিতে এরাজ্যে বিদ্যুতের দামের উপর খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করছেন রাজ্য বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। তাদের কথায়, রাজ্যের আওতায় যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি আছে, সেখানে কয়লার জোগান আসে সরকারের নিজস্ব খনি থেকে। কয়লার জন্য কোল ইন্ডিয়ার উপর রাজ্যের নির্ভরতা অনেকটাই কম। তাই সেক্ষেত্রে রাজ্যের উপভোক্তারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির কোপে পড়বে না।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...