Saturday, June 27, 2026

হেঁটেও-নেটেও: পঞ্চায়েত ভোটের প্রচারে ডিজিটাল মাধ্যমে জোর সিপিআইএমের

Date:

Share post:

মাঠে-ময়দানে নেমে আন্দোলন সংগঠিত করতেই পছন্দ করে CPIM। এমনকী, রাজ্যে ক্ষমতার সময় কম্পিউটার (Computer) চালুর ক্ষেত্রেও বিরোধিতা করেছিল তারা। কিন্তু এবার পথে হাঁটার পাশাপাশি সোশ্যাল মিডিয়াকেও (Social Media) প্রচারের হাতিয়ার করতে চাইছে আলিমুদ্দিন। সেই কারণেই তাদের নতুন স্লোগান, “হেঁটেও আছি, নেটেও আছি”। এবার শুধু মিছিলে হাঁটা নয়, তথ্য প্রযুক্তি ও সমাজমাধ্যমকে ব্যবহার করে দলের প্রচারও করা চাইছে বামফ্রন্টের বড় শরিক। সভা-মিছিলের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও নেতা-কর্মীদের সড়গড় হওয়ার বার্তা দিচ্ছে সিপিআইএম। দলের নেতা-কর্মীদের প্রশিক্ষণ দিতে জেলা ও ব্লক স্তরে ‘ডিজিটাল সামিট’ হচ্ছে।

বিরোধী রাজনৈতিক দলগুলি সমাজমাধ্যমে বামেদের সমালোচনায় কী বলছে, কী পোস্ট করছে- সেই বিষয়ে নজরদারি করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, রাজনৈতিক ভাবে সমালোচনার জবাব দেওয়াও জরুরি বলে মনে করছে আলিমুদ্দিন।

রাজ্যে ক্ষমতায় থাকার সময় কর্মসংস্কৃতি নষ্টের কথা বলে রাজ্যে কম্পিউটার ব্যবস্থা চালুর বিরোধিতা করেছিল বামেরা। এখন পরিস্থিতি বদলেছে। সেই কারণে কলকাতার পাশাপাশি জেলা নেতারাও ডিজিটাল মাধ্যমে দলের হয়ে প্রচার করতে রীতিমতো প্রশিক্ষণ নিচ্ছেন। সামনে পঞ্চায়েত ভোট। ২১-এর নির্বাচনের শূন্য থাকলেও সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের একমাত্র বিধায়ক গিয়েছেন বিধানসভায়। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোট নিয়ে কোমর বাঁধতে চাইছে বামেরা। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করার রূপরেখা তৈরি করেছে সিপিআইএম।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...