Thursday, April 9, 2026

টেট নিয়োগের নথি নিয়ে ইডি দফতরে  প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিরা

Date:

Share post:

টেটের তথ্য চেয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব করেছিল ইডি। টেটের প্যানেল সংক্রান্ত নথি ও তথ্য নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।২০১২ এবং ২০১৪-তে অতিরিক্ত নিয়োগ নিয়ে তথ্য চেয়েছিল ইডি। অধিকাংশ তথ্যই আগে সিবিআইকে দেওয়া হয়েছে, তা নিয়ে তদন্তও করছে সিবিআই, জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। মঙ্গলবার পর্ষদের পক্ষ থেকে প্রতিনিধিরা যান ইডি দফতরে। গৌতম পাল জানিয়েছেন, সচিবের পদ এই মুহূর্তে ফাঁকা। তাঁর পরিবর্তে দুই আধিকারিক গিয়েছেন।

প্রসঙ্গত, ২০১২ এবং ২০১৪ সালে টেট নিয়োগের কিছু নথি অয়নের বাড়ি থেকে উদ্ধার করেছে ইডি। জানা গিয়েছে, তার মধ্যে কয়েকটি চিঠি রয়েছে। পাওয়া গিয়েছে ২০১২ সালে টেটের অ্যাডমিট কার্ডও। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে চিঠিগুলি লেখা হয়েছিল। এখন সেগুলি সুপারিশপত্র কি না, তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। সেই কারণে ২০১২ এ ২০১৪ সালে প্রাথমিক টেটের নথি নিয়ে মঙ্গলবার পর্ষদের সচিবকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে । তলব পেয়ে মঙ্গলবার পর্ষদের দুই প্রতিনিধি সেখানে যান, সঙ্গে ছিল নথিপত্র। সেসব নথি খতিয়ে দেখবে ইডি।

এদিকে, অয়নের প্রতিপত্তির বিষয়ে যত তথ্য হাতে আসছে, ততই অবাক দুঁদে গোয়েন্দারা। তবে আপাতত তাঁরা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান।

 

 

Related articles

তামিমের হাত ধরেই শুরু সংস্কার, বিপুল বাড়ল ক্রিকেটারদের ম্যাচ ফি

তামিম ইকবালের (Tamim Iqbal )হাত ধরেই সংস্কারের প্রক্রিয়া শুরু বাংলাদেশ ক্রিকেটের(BCB)। মহিলাদের ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধি থেকে বার্ষিক...

বরাহনগরে দলীয় প্রার্থীদের নিয়ে তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনপ্লাবন

বরাহনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিক বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতকে (Debdeep Purohit) নিয়ে ডানলপ...

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...