Tuesday, June 23, 2026

হলদিয়ায় চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণায় অভিযুক্ত শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা

Date:

Share post:

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগ উঠল এক বিজেপি নেতার নামে। অভিযোগ, হলদিয়ার বিভিন্ন শিল্পসংস্থায় চাকরি দেওয়ার নামে ৩৯ জন বেকার যুবকের কাছ থেকে ৩২ লক্ষ টাকা তুলেছিল এই বিজেপি নেতা। নাম মোহনলাল মাইতি। তিনি চণ্ডীপুর থানার চৌখালি গ্রাম পঞ্চায়েতের বলিবাড় বুথের বিজেপির সভাপতি। পাশাপাশি দলের চৌখালি পঞ্চায়েতের সহ সভাপতি। গ্রাম কমিটির সম্পাদক। বিজেপি বিরোধীদের দাবি, এই মোহনলাল মাইতি আসলে দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ।

আরও পড়ুন:সুপার এমারজেন্সি, শুভেন্দুর পর্দা ফাঁস করে নিয়োগ দুর্নীতি তদন্তে তৃণমূলের নিশানায় ইডি-সিবিআই

এখানেই শেষ নয়। মোহনলাল মাইতি বাম জমানায় সিপিএমের ১০ বছরের পঞ্চায়েত সদস্যও ছিলেন। পরবর্তীতে দলবদল করে বর্তমানে বিজেপির নেতা। হলদিয়া শিল্পসংস্থা ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন অফিসে চাকরি পাইয়ে দেওয়ার নামে তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে গত ৮ মার্চ বলিবাড় গ্রামেরই অশোক জানা ছেলেকে স্বাস্থ্য দফতরের গ্রুপ-ডি চাকরি দেওয়ার নামে তাঁর বিরুদ্ধে সাড়ে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করেছেন। শুভেন্দু ঘনিষ্ঠ ওই বিজেপি নেতার বিরুদ্ধে চণ্ডীপুর থানায় এফআইআর হয়েছে। হলদিয়া শিল্পসংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার নামে এখনও পর্যন্ত ৩৯ জন বেকার যুবকের কাছ থেকে ৩২ লক্ষ টাকা তুলেছিলেন বলে অভিযোগ। প্রতারণা প্রকাশ্যে আসার পর মোহনলাল মাইতির দাবি, তিনি সেই টাকা নন্দীগ্রাম-২ ব্লকের হানুভুঁইঞা গ্রামের এক ব্যক্তিকে দিয়েছিলেন। সেই ব্যক্তি টাকা লোপাট করে দিয়েছে। কারও চাকরি হয়নি। চাপে পড়ে জমি বিক্রি করে প্রতারিতদের ২৩ লক্ষ টাকা আপাতত ফেরাতে পেরেছেন শুভেন্দু ঘনিষ্ঠ এই বিজেপি নেতা।

উল্লেখ্য, রাজনৈতিক হস্তক্ষেপে হলদিয়া শিল্পাঞ্চলে নিয়োগ বন্ধ হতেই বেকায়দায় পড়ে যান বিজেপি নেতা মোহনলাল। চাকরির প্রতিশ্রুতি নেওয়া টাকা ফেরতের জন্য চাকরিপ্রার্থীরা বাড়িতে আসে। অবশেষে ৩২ লক্ষ টাকার মধ্যে ২৩ লক্ষ টাকা ফিরিয়েছেন।এজন্য বেশকিছু জমি বিক্রি করতে হয়েছে বলে মোহনলালকে।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...