Saturday, March 14, 2026

‘মোদি’র পদবী নিয়ে মা*নহানি মামলায় দোষী সাব্যস্ত রাহুল গান্ধী, ২ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

Date:

Share post:

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রচারের সময় রাহুল গান্ধী স্লোগান তুলেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়’।লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকে তিনি মন্তব্য করেছিলেন, ‘এটা কী করে সম্ভব যে সব চোরের পদবি মোদি’।আসলে তখন পলাতক ব্যবসায়ী নীরব মোদিকে নিয়ে দেশে তোলপাড় চলছিল। অন্যদিকে, রাফাল বিমান কেনায় অনিয়মের অভিযোগ তুলে রাহুল প্রধানমন্ত্রীকে ঠিক এভাবেই আক্রমণ শানান। আর তাতেই রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। সেই মামলারই আজ রায়দান করল গুজরাটের সুরাট আদালত। আদালতের তরফে এই মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।কংগ্রেস নেতাকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন:শাহজাদে কো নবাব বাননা হে: রাহুলকে ‘মীর জাফর’-এর সঙ্গে তুলনা সম্বিতের

রাহুলের ওই মন্তব্যে ‘মোদি’ পদবির মানহানি হয়েছে অভিযোগ করে আদালতে যান গুজরাত বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা বিধায়র পূণেশ মোদি। কিন্তু এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত মামলাটিতে গুজরাট হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। স্থগিতাদেশ উঠে যেতেই দ্রুত শুনানি শেষ হয়েছে। আইনজীবী কিরীট পানওয়ালা জানিয়েছিলেন, বিচারক রাহুলকে বৃহস্পতিবার আদালতে হাজির থাকতে বলেছেন। সূত্রের খবর, কড়া নিরাপত্তার মধ্যে রাহুল আদালতে উপস্থিত হন।


চারবছর ধরে মামলাটি চলছে সুরাট আদালতে। নিজেকে বারবার ‘নির্দোষ’ বলে দাবি করেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুলের আইনজীবী আদালতে দাবি করেন, “ইচ্ছাকৃতভাবে বা কাউকে আঘাত করার উদ্দেশ্য ওই কথাগুলি বলেননি রাহুল, উনি সাংসদ। কম সাজা দেওয়া হোক।” পালটা মামলাকারীর আইনজীবীর বক্তব্য, তাহলে সাধারণ মানুষের মনে এই ধারণা হবে যে, “যারা (সাংসদ) আইন তৈরি করেন, তাদের জন্য আলাদা আইন। ওকে আইন মোতাবেক সর্বোচ্চ সাজা ও সর্বাধিক জরিমানা করা হোক।” তারপরই আদালত কংগ্রেস সাংসদকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে।  তবে, সাজা শোনানোর পরই ৩০ দিনের জন্য জামিন দেওয়া হয়েছে কংগ্রেস নেতাকে। এইসময়ের মধ্যে উচ্চ আদালতেও আবেদন করার রাস্তা খোলা রয়েছে রাহুলের।

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...