Friday, June 19, 2026

দেশভাগের পর থেকেই হিন্দুরাষ্ট্র ভারত, কৈলাসের মন্তব্যে শোরগোল

Date:

Share post:

দেশভাগের পর থেকেই হিন্দুরাষ্ট্র হয়ে গিয়েছে ভারত। তাই ভারত অনেক আগে থেকেই হিন্দুরাষ্ট্র। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র এমন বিতর্কিত মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর এই মন্তব্য দেশের সংখ্যালঘুদের ভাবাভাগে আঘাত করেছে বলে দাবি বিরোধীদের।

আরও পড়ুন:বঙ্গ- বিজেপির পর্যবেক্ষকের পদ থেকে সরছেন কৈলাশ! দায়িত্বে কি সুনীল?

হিন্দুরাষ্ট্র প্রসঙ্গে কৈলাস বলেন, “স্বাধীনতার সময় দেশভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। দেশভাগের পর একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেই নতুন রাষ্ট্রের নাম হয় পাকিস্তান। আর বাকি অংশ হয়ে গিয়েছে হিন্দুরাষ্ট্র।” অর্থাৎ কৈলাসের বক্তব্য, দেশভাগ যেহেতু ধর্মের ভিত্তিতে হয়েছিল, তাই অন্যদেশটি মুসলিম হলে ভারত হিন্দুরাষ্ট্র।

কৈলাসের দাবি, এ দেশের মুসলমানরা আগে হিন্দু ছিলেন। এ প্রসঙ্গে বিজেপি নেতা ভোপালে তাঁর এক পরিচিত মুসলিমের উদাহরণ টেনে জানান, রোজ নিয়ম করে হনুমান চালিসা পাঠ করে তিনি। শিব মন্দিরেও যান নিয়মিত। কারণ, তিনি মনে করেন, তাঁর পূর্বপুরুষেরা একসময় হিন্দু ছিলেন। শুধু তাই নয়, যুবসমাজ যাতে বিপথে চালিত না হয়, সেটা নিশ্চিত করতে একটি “হনুমান চালিশা” ক্লাব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন কৈলাস।

মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন আসন্ন। ঠিক তার আগে কৈলাসের নতুন করে হিন্দুরাষ্ট্রের জিগির তোলাটা বেশ তাৎপর্যপূর্ণ। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে ফের ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে বিজেপি। কৈলাসের এমন মন্তব্য শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

 

 

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...