Monday, April 6, 2026

মেসির পাশাপাশি নজির রোনাল্ডোর, ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচে জোড়া রেকর্ড CR7-এর

Date:

Share post:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে বসল আরও একটি পালক। গড়লেন জোড়া নজির। বৃহস্পতিবার ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম‍‍্যাচে লিচেনস্টেইনের বিরুদ্ধে খেলতে নামে পর্তুগাল। সেই ম‍্যাচে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন সিআরসেভেন। লিচেনস্টেইনের বিরুদ্ধে খেলতে নেমে আন্তর্জাতিক ফুটবলে ১৯৭টি ম্যাচ খেলে রেকর্ড গড়লেন পর্তুগিজ তারকা। সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন রোনাল্ডোর হাতে। ম‍্যাচে নেমে জোড়া গোলও করেন সিআরসেভেন।

বৃহস্পতিবার ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম‍‍্যাচে লিচেনস্টেইনের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পায় পর্তুগাল। ম‍্যাচের প্রথমেই ক‍্যান্সেলার গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। দ্বিতীয়ার্ধে চলে পর্তুগালের দাপট। ম‍্যাচের ৪৭ মিনিটে সিলভার গোলে ২-০ গোলে এগিয়ে যায় রোনাল্ডোরা। এরপরই শুরু হয় রোনাল্ডো ম‍্যাজিক। ৫১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল আসে রোনাল্ডোর। তারপর ৬৩ মিনিটে ফের ফ্রিকিক থেকে গোল সিআরসেভেনের। আর এই গোল করতেই ১০০টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার নয়া নজির গড়লেন সিআরসেভেন।

ম্যাচের পর এই নিয়ে রোনাল্ডো বলেন, “রেকর্ড আমাকে অনুপ্রেরণা দেয়। আমি চাইতাম বিশ্বের সব থেকে বেশি ম্যাচ খেলা ফুটবলার হতে। এটা আমাকে গর্বিত করবে। তবে আমি এখানে থামতে চাই না। আরও ম্যাচ খেলতে চাই।”

আরও পড়ুন:ম‍্যানইউ নিয়ে মুখ খুললেন রোনাল্ডো, বললেন, ‘এই শিক্ষা গুরুত্বপূর্ণ ছিল’


 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...