Monday, March 23, 2026

Indian Army : মহড়ায় ক্ষেপণা*স্ত্রের বিস্ফোরণ ! ‘ভুলবশত’ নিক্ষেপ দাবি সেনাবাহিনীর

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) মহড়ার সময় ‘ভুলবশত’ নিক্ষেপ হওয়া ক্ষেপ*ণাস্ত্রের বি.স্ফোরণ (Missile Explosion)। আতঙ্কিত গ্রামবাসীরা। শুক্রবার পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে (field firing range) মহড়া চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণে তিনটি সারফেস-টু-এয়ার মিসাইল ভুল করে ছোড়া হয়েছে বলে সেনা সূত্রে দাবি করা হয়েছে। তিনটি ক্ষেপ*ণাস্ত্রই পাল্লার বাইরে গিয়ে বিভিন্ন গ্রামের ক্ষেতে গিয়ে পড়ে এবং বিকট শব্দে বি*স্ফোরণ ঘটায়। যদিও এই ঘটনায় কোনও হতা*হতের খবর নেই।

রাজস্থানের জয়সলমীরে তিনটি ক্ষে*পণাস্ত্র ভুলবশত নিক্ষেপ করা হয়েছিল বলে জানা গেলেও দুটি ক্ষেপণাস্ত্রের সন্ধান মিলেছে। ওই ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা ১০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে বলে ভারতীয় সেনা সূত্রে (Indian Army) খবর ।ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের কারণে যে ক্ষেতের মধ্যে সেগুলো পড়েছিল সেখানে বড় বড় গর্ত হয়েছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। আজাসার গ্রামের একটি ক্ষেতে একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গিয়েছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি পাওয়া গিয়েছে অন্য একটি ক্ষেতে। যদিও তৃতীয় ক্ষেপণাস্ত্রটির কোনও খোঁজ এখনও মেলেনি। কিন্তু এত বড় ভুল হল কী করে? প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিতাভ শর্মা জানিয়েছেন, সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ১০ থেকে ২৫ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষা করে দেখছিলেন। তখন প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে সেনা সূত্রে খবর।

 

Related articles

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...