Saturday, April 4, 2026

দিল্লি হাই কোর্টের নির্দেশে দিল্লির CBI দফতরে তেজস্বী, চলছে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

বারবার কেন্দ্রের বিরোধীদলের নেতাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থার অভিযোগ উঠছে মোদি সরকারের বিরুদ্ধে। সেই তালিকায় রয়েছেন বিহারের (Bihar) উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejaswi Yadav)। জমির বদলে চাকরি মামলায় বারবার তাঁকে তলব করে সিবিআই। তিনবার হাজিরা এড়ালেও দিল্লি হাই কোর্টের নির্দেশে শনিবার দিল্লিতে CBI দফতরে গিয়ে হাজিরা দিলেন তেজস্বী।

জমির বদলে চাকরি মামলায় বিহারের উপমুখ্যমন্ত্রীকে এর আগে তিনবার তলব করে সিবিআই। কিন্তু প্রতিবারই এড়িয়ে এড়িয়ে যান তিনি। সমন খারিজের আবেদন নিয়ে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হন লালু-পুত্র। সেই আবেদনে তিনি জানান, ওই দুর্নীতির সময় নাবালক ছিলেন তেজস্বী। এই মামলায় প্রাথমিক অভিযোগ রয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বিরুদ্ধে।

এর পাশাপাশি, বিহারে না ডেকে কেন তাঁকে দিল্লির সিবিআই দফতরে তলব করা হয়েছে, তা নিয়েও আপত্তি জানান সেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী। কিন্তু ১৬ মার্চ দিল্লি হাই কোর্ট নির্দেশ দেয়, জমির বদলে চাকরি মামলায় দিল্লি গিয়েই সিবিআই দফতরে হাজিরা দিতেই হবে তেজস্বীকে। তবে, এই মাসে লালু-পুত্রকে গ্রেফতার করা হবে না বলে দিল্লি হাইকোর্টে জানানো হয়েছে। সেই মতোই এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সেখানে যান RJD নেতা। সেখানেই তাঁর জিজ্ঞাসাবাদ চলছে বলে সিবিআই সূত্রে খবর।

জমির বদলে চাকরি মামলায় ইতিমধ্যেই দিল্লির স্পেশাল রাউজ অ্যাভিনিউ আদালত লালু প্রসাদ যাদব, স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে মিসা ভারতীকে জামিন দিয়েছে। ২৯শে মার্চ ওই মামলার পরবর্তী শুনানির দিন।

আরও পড়ুন:আদানির কোম্পানিতে বিনিয়োগ করা ২০০০০ কোটি টাকা কার? প্রশ্ন তুলে সরব রাহুল

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...