Saturday, April 4, 2026

বাবার উদাহরণ টেনে বাম আমলে কোটায় নিয়োগের পর্দা ফাঁস করলেন উদয়ন

Date:

Share post:

রেজ্জাক মোল্লার পর উদয়ন গুহ (Udayan Guha)। বাম আমলে কোটায় নিয়োগের পর্দা ফাঁস করলেন উদয়ন। উদাহরণ হিসেবে টানলেন নিজের বাবার নামও। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকার ও শাসক তৃণমূলের হাতিয়ার এখন বাম আমলে নেতাদের সুপারিশে চাকরি ও কোটা সিস্টেম (Quota System)। এদিন বামেদের কোটা সিস্টেমে নিয়োগের প্রসঙ্গ টেনে উদয়ন গুহ বলেন, বাম আমলে দলের কোটায় চাকরি হতো। যোগ্যতা না দেখেই চাকরি দেওয়া হতো। শরিক দলের সুপারিশেও চাকরি হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

উদয়ন গুহের কথায়, “বাম আমলে আমি ফরওয়ার্ড ব্লক করতাম, বলতে বাধা নেই। চাকরি ভাগ হতো। বড় অংশ পেত সিপিএম। কারণ, তারা বড় পার্টি। জেলার দ্বিতীয় বৃহত্তম পার্টি হিসেবে পরের অংশ পেত ফরওয়ার্ড ব্লক। বাকী সামান্য অংশ আরএসপি, সিপিআইয়ের জন্য ভাগ হতো। সেই কোটা অনুযায়ী যাদের নাম থাকতো তারাই চাকরি পেতেন। শুধু দেখা হত মাধ্যমিক পাস কিনা। কীভাবে পাস করছে তা দেখার দরকার নেই। একটা সার্টিফিকেট হলেই হবে। অর্থাৎ, কোটায় চাকরি। সেটা কি যোগ্যতা! শুধুমাত্র একটা কোটা পেলেই হতো।”

 

বাবা কমল গুহ (Kamal Guha) ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা ও বাম আমলের কৃষিমন্ত্রী। কোনও রকম রাখঢাক না রেখে উদয়ন গুহ বলেন, “বাম আমলে কোটায় নিয়োগে বাবার সামনে বসে তালিকা তৈরি হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করে দিয়েছিলেন।’’ এই সূত্রেই উদয়নের ব্যাখ্যা, ‘‘সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। সেটা দুর্নীতির একটা অঙ্গ। এটা যুগ যুগ ধরে চলে আসছে। যারা আজকে রাস্তায় বসে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে বলছে তাদের পূর্বসূরিরা যোগ্যদের বঞ্চিত করেই চাকরি দিয়েছে।’’

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...