Monday, April 6, 2026

Arijit Singh : নিজের মাটির জন্য বিরাট কাজ করলেন মুর্শিদাবাদের ছেলেটা !

Date:

Share post:

তিনি শুধু গায়ক (Singer) নন, মুর্শিদাবাদের মানুষের কাছে বাস্তবের নায়ক হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁকে ঘিরে ফ্যানদের উন্মাদনার কোনও শেষ নেই। কিন্তু এত প্রতিপত্তি আর খ্যাতি সত্ত্বেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি অরিজিৎ সিং(Arijit Singh)। জিয়াগঞ্জ (Jiyagunj) তাঁর প্রাণের শহর। সেই শহরের জন্য কিছু করতে চেয়েছেন বরাবর। এবার সেই প্রমাণ মিলল। জিয়াগঞ্জে উঠতি ক্রিকেটারদের জন্য বিরাট কাজ করলেন অরিজিৎ সিং।

বলিউডে সিনেমা (Bollywood movie) মানেই সেখানে অরিজিৎ সিং এর গান। আজ তাঁকে ছাড়া কিছু করার কথা ভাবার সাহসও দেখান না সঙ্গীত পরিচালকেরা। সেই অরিজিৎ কিন্তু এত সাফল্যের পরেও মাটি থেকে পা সরাননি এতটুকু। কয়েক মাস আগে থেকেই জিয়াগঞ্জে একটি ক্রিকেট মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়েছিল। ২৩ মার্চ সেখানে ভূমিপুজো করলেন অরিজিৎ সিং। জিয়াগঞ্জের রাজা বিজয় সিং বিদ্যামন্দিরের স্কুলের মাঠে ক্রিকেটাররা প্র্যাকটিসের সুযোগ পাবেন বলে জানা যাচ্ছে। নিজের চেনা মফঃস্বলের সঙ্গেই গায়কের আত্মার সম্পর্ক। সেইভাবেই থাকতে চান তিনি। নিজের এলাকার পরবর্তী প্রজন্মের জন্য এবার বড় পদক্ষেপ অরিজিতের। ফিফার (FIFA) প্রশিক্ষিত কিউরেটর শঙ্কর ধরের তদারকিতে পিচ তৈরির উদ্যোগ নেওয়া হয়। ওই মাঠে মোট পাঁচটি পিচ তৈরি হবে বলে জানা যাচ্ছে। অরিজিতের সেই ড্রিম প্রজেক্ট এবার শেষের মুখে। উচ্ছ্বসিত জিয়াগঞ্জবাসি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...