Monday, March 30, 2026

বাকস্বাধীনতার সঙ্গে আপস নয়: কেন একথা বললেন রাজ্যপাল আনন্দ বোস!

Date:

Share post:

বাকস্বাধীনতার সঙ্গে কোনও রকম আপস করা উচিত নয়। রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রসঙ্গ এড়িয়েও এই মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)। সদ্য লোকসভার সাংসদপদ খারিজ হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রবিবার, কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) এক অনুষ্ঠানের রাজ্যপাল বলেন, “ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতার সঙ্গে কোনও আপস করা উচিত নয়।“ যদিও তাঁর বক্তব্যে রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ প্রসঙ্গ আসেনি। তবে, এই প্রেক্ষিতে আনন্দ বোসের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

২০১৯-এর লোকসভা ভোটের প্রচারে কর্নাটকের একটি জনসভায় মোদিকে নিয়ে করা একটি মন্তব্যের প্রেক্ষিতে গুজরাতের আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত। ২ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে। তার জেরেই বাতিল লোকসভার সাংসদ পদ। এর বিরোধিতায় সত্যাগ্রহ আন্দোলনে নেমেছে কংগ্রেস। তৃণমূল (TMC)-সহ অবিজেপি দলগুলি এই প্রসঙ্গে রাহুলের সমর্থনে সরব। এই প্রেক্ষিতে ফের বাক্‌স্বাধীনতার বিষয়ে আলোচনা চলেছ। এদিন, সকালে কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে গিয়ে সেই বাক্‌স্বাধীনতা নিয়েই মন্তব্য করলেন রাজ্যপাল। তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেন, ‘‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক্‌স্বাধীনতার সঙ্গে কোনও রকম আপস হওয়া উচিত নয়।’’ যদিও রাজনীতি নিয়ে প্রশ্ন এড়িয়েই বেরিয়ে যান রাজ্যপাল।

 

 

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...