Saturday, April 4, 2026

মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি বিভাগে সোনা জয় নিখাত জারিনের

Date:

Share post:

মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি  বিভাগে সোনা জিতলেন নিখাত জারিন। ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতীয় বক্সার। এদিন ভিয়েতনামের এন থি টামকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন নিখাত। ফাইনালে এন থি টামকে ৫-০ ব্যবধানে হারান ভারতীয় বক্সার। এই জয়ের পর নিখাতকে শুভেচ্ছা জানান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

রবিবার ৪৮-৫০ কেজি বিভাগে ফাইনালের মঞ্চে এদিন প্রতিপক্ষের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখান নিখাত। প্রথম বাউটেই প্রতিপক্ষকে বেগ দেন তিনি। এরপর লাগাতার পাঞ্চে রীতিমতো চাপে ফেলে দেন প্রতিপক্ষকে। পাঁচ বিচারকই প্রথম বাউটে নিখাতকে জয়ী ঘোষণা করেন। দ্বিতীয় রাউন্ডে যদিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন থি টাম। সেই রাউন্ড ৩-২ ব্যবধানে শেষ হয়। ফাইনাল রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু সেই লড়াইয়ে শেষ হাসি হাসেন নিখাত।

এদিকে সোনা জয়ের পর নিখাতকে শুভেচ্ছা জানান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। টুইট করে মমতা লেখেন,” ভারতের পতকা উড়ছে। নিখাত জারিন তুমি আবার বিশ্ব চ‍্যাম্পিয়ন হয়েছ। অনেক অভিনন্দন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি  বিভাগে সোনা জয়ের জন‍্য।”

আরও পড়ুন:ইতিহাস গড়লেন চিরাগ-সাত্ত্বিক, সুইস ওপেন ডাবলসে খেতাব জয় ভারতীয় জুটির

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...