Saturday, June 13, 2026

আইপিএল-এ শুরু বিরাট প্রস্তুতি, নিজের সেরাটা দিতে চান কোহলি

Date:

Share post:

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৩। প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। ২ এপ্রিল নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম‍্যাচে তাদের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে প্রস্তুতি ব‍্যস্ত দুই শিবির। অস্ট্রেলিয়া সিরিজ কাটিয়ে আরসিবিতে যোগ দিয়েছেন বিরাট কোহলি। সম্প্রতি বেশ কিছুদিনের বিশ্রাম নিয়ে নিজেকে নতুনভাবে ফিরে পেয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে ১৮৬ রানের ইনিংস আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়েছে বিরাটের। আইপিএলে অভিযান শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পডকাস্টে এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকার ফল পাচ্ছেন। আসন্ন আইপিএলেই নিজের সেরাটা বের করে আনার সুযোগ রয়েছে।

গত বছর টি-২০ বিশ্বকাপের পর লম্বা ছুটি নিয়েছিলেন বিরাট। ছোট ফরম্যাট থেকে বিশ্রামও নেন। এরপর ফিরে এসে নিজের ছন্দ ফিরে পেয়েছেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে রান পেয়েছেন। আহমেদাবাদে ১৮৬ রান করে ১২০৫ দিনের টেস্ট সেঞ্চুরির খরা কাটিয়েছেন। ফর্মে ফিরেছেন সাদা বলের ক্রিকেটেও। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে-তে সেঞ্চুরি পেয়েছেন। তার আগে গত বছর আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০’তে সেঞ্চুরি করেছেন। এবারের আইপিএলে নিজের খেলার আরও উন্নতি চান বিরাট।

আরসিবি’র প্রাক্তন অধিনায়কের কথায়, ‘‘যেভাবে আমি খেলতে চাই ঠিক সেটাই আমি এখন পারছি। আমি চেয়েছিলাম ক্রিকেটটা আগের মতোই উপভোগ করতে। খেলার প্রতি ভালবাসা ফিরিয়ে এনে নিজেকে নতুনভাবে উদ্দীপ্ত করতে চেয়েছিলাম। নিজেকে কিছুদিন খেলার বাইরে রাখতে পারাটা আমাকে সাহায্য করেছে। যখন ফিরে এলাম, তখন সুযোগ ছিল ভাল কিছু করার। কোনও চাপ অনুভব করিনি।’’

বিরাট আরও বলেন, ‘‘বিশ্রামের পর ফল পাচ্ছি। ওয়ান ডে, টি-২০ এবং সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে আমি ভাল খেলেছি। যেভাবে খেলতে চাই, সেই জায়গায় ফিরে এসেছি। এখনও সুযোগ রয়েছে নিজের সেরা জায়গায় পৌঁছনোর। আমার আশা, আইপিএলেই সেরাটা দিতে পারব। সেটা দলকে সাহায্য করবে।’’

আরও পড়ুন:আজ মেয়েদের আইপিএল-এর ফাইনাল, মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...