Friday, April 3, 2026

Railway Update : শুধু হাওড়া নয়, দু*র্ভোগ শিয়ালদহ ডিভিশনেও, বাতিল একাধিক ট্রেন

Date:

Share post:

ট্রেন নিয়ে দুর্ভোগ যেন কিছুতেই কাটছে না। ছুটির দিনে হাওড়া শিয়ালদহের (Howrah & Sealdah)মতো বাংলার দুই বড় রেল ডিভিশনে ট্রেন বিভ্রাটে জেরবার নিত্যযাত্রীরা। হাওড়ার বেলানগর স্টেশনের (Belanagar Station) কাছে ইলেক্ট্রনিক ইন্টার লকিংয়ের (Electronic Interlocking) বদলের কাজ চলছে গতকাল রাত থেকে, চলছে রক্ষণাবেক্ষণের কাজও। শেষ অবধি পাওয়া খবরে, এর জেরে দিনভর ভোগান্তির শিকার হাওড়া-বর্ধমান কর্ড লাইনের যাত্রীরা। রবিবার মাঝরাত পর্যন্ত এই শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর মাঝেই এল দুঃসংবাদ । ইছাপুর স্টেশনের (Ichapur Station) কাছে রেল ব্রিজ মেরামতির কাজের জেরে শিয়ালদহ মেইন শাখায় (Sealdah Main Line) কিছু লোকাল ট্রেন আজকের জন্য বাতিল করা হয়েছে। গতকাল অর্থাৎ শনিবার রাত থেকে কাজ শুরু হয়েছে, রবিবার রাত ৯টা পর্যন্ত এই মেরামতির কাজ চলবে। এর জেরেই বিপাকে ট্রেন যাত্রীরা।

রবিবার যেহেতু অফিস টাইমের ভিড় থাকেনা তাই সাধারণত ছুটির দিনকেই কাজের জন্য বেছে নেওয়া হয়। হাওড়া ডিভিশনে কাজের নোটিশ আগেই জারি করা হয়েছিল। শেষ মুহূর্তে শিয়ালদহ শাখায় সমস্যার কথা জানতে পেরে সমস্যার মধ্যে পড়তে হয়েছে অনেককেই। রবিবার একধাক্কায় মেন লাইনের ১৮ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, রবিবার ৫ জোড়া শিয়ালদহ নৈহাটি লোকাল, ৩ জোড়া শিয়ালদহ রানাঘাট লোকাল, ৪ জোড়া শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল, ২ জোড়া শিয়ালদহ ব্যারাকপুর লোকাল, ১ জোড়া শিয়ালদহ শান্তিপুর ও শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল, শিয়ালদহ-গেদে লোকাল বাতিল করা হয়েছে। ট্রেন যাত্রীরা বলছেন হামেশাই রেলের ঝামেলা লেগেই থাকে। সময়মতো স্টেশনে ট্রেন পৌঁছয় না ফলে অফিস যেতে দেরি হয়ে যায় অনেকেরই। নিত্যদিনের এই সমস্যা থেকে কবে রেহাই মিলবে এখন সেই দিকেই তাকিয়ে আছে রেলযাত্রীরা।

অন্যদিকে রবিবার সারা দিন হাওড়া-বর্ধমান ও বর্ধমান-হাওড়া কোনও লোকাল ট্রেন চলবে না বলে জানিয়ে দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra)। যাত্রীদের কথা মাথায় রেখে ডানকুনি-বর্ধমান ও বর্ধমান-ডানকুনি কিছু স্পেশাল ট্রেন চালানো হচ্ছে বটে। যেহেতু রবিবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা রয়েছে তাই হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ২ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমান থেকে সেই ট্রেন ২টি সকাল ৮টা ১০ ও সকাল ৯টা ১৫-এ ছাড়ে।বেলানগর স্টেশনে ট্রাফিক এবং পাওয়ার ব্লক রবিবার রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...