Thursday, June 25, 2026

রবিবারে রূপবদল, মেঘে ঢাকা বিকেলের আকাশে বৃষ্টির সত*র্কবার্তা !

Date:

Share post:

সকাল থেকে অস্বস্তি আর ভ্যাপসা গরম কাটিয়ে রবিবার বিকেলে রূপ বদল করল কলকাতার আকাশ। একই ছবি দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাতেও। ছুটির সন্ধে থেকেই বদলাতে শুরু করেছে প্রকৃতি। আর কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে, জানিয়ে দিল হাওয়া অফিস। রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হতে চলেছে যা সোমবার আরও বাড়বে। মঙ্গলবারেও বৃষ্টি বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। শুধু কলকাতা (Kolkata) নয়, রাজ্যের আরও সাত জেলায় রবিবার থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে । বৃষ্টির সতর্কতা জারি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামেও। এর মধ্যেই কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে বলে খবর।

আলিপুর আবহাওয়া দফতর বলছে দমকা ঝোড়ো হাওয়া দিয়েই আবহাওয়ার বদল শুরু হতে চলেছে। প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে। কলকাতায় আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে পার্বত্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে বলেছে হাওয়া অফিস।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...