Wednesday, March 25, 2026

“গ্রেফতারি থেকে বাঁচার ফর্মুলা তৈরিতে শুভেন্দুর শাহ সাক্ষাৎ!” বিস্ফোরক কুণাল

Date:

Share post:

“নারদা কাণ্ডে ভিডিওতে টাকা নিতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে(shubhendu Adhikari)। প্রকাশ্যে সে দোষ কবুলও করেছেন শুভেন্দু। সিবিআই-এর এফআইআরে নাম থাকা এমন একজন ব্যক্তির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত রহস্যজনক।” এই ভাষাতেই সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে শুভেন্দুর সাক্ষাত নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। একইসঙ্গে তিনি জানালেন, “গ্রেফতারি থেকে বাঁচার ফর্মুলা তৈরি করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দু এই সাক্ষাৎ।”

সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু একমাত্র ব্যক্তি নারদা কাণ্ডে সিবিআইয়ের এফআইআর-এ যার নাম রয়েছে এবং সে তাঁর নিজের দোষ স্বীকার করেছে। এটা প্রমাণিত অভিযোগ। তাহলে এখনো কেন শুভেন্দু গ্রেফতার হয়নি? কেন এই ধরনের একজন ব্যক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন? তার মানে কি এটাই, যে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করে নিজেকে বাঁচানোর পথ পরিষ্কার করা হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ অত্যন্ত রহস্যজনক। গ্রেফতারি থেকে বাঁচার ফর্মুলা তৈরি করতেই এই সাক্ষাৎ।”

এছাড়াও সোমবার দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন। যে তালিকায় রাজ্যের ঋণ বৃদ্ধির পাশাপাশি রয়েছে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ। রাজ্যের ঋণের পরিমাণ বৃদ্ধি প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগকে পাল্টা দিয়ে কুণাল ঘোষ বলেন, “যে সময়ে তৃণমূল সরকার ঋণ নিয়েছিল তখন শুভেন্দু অধিকারী সাংসদ, পরে তিনি রাজ্যের মন্ত্রী হন। ওই দিনের টাকা শুভেন্দুর দপ্তরেও খরচ হয়েছে। অর্থাৎ এইসব অভিযোগের কোন ভিত্তি নেই আসলে এখন বিজেপির চেন গলায় জড়িয়ে ঘেউ ঘেউ করছে ও।”

এর পাশাপাশি ১০০ দিনের কাজে দুর্নীতি প্রসঙ্গে যে অভিযোগ শুভেন্দু তুলেছেন তার জবাব দিয়ে কুণাল ঘোষ বলেন, “শুভেন্দুর সেই রিপোর্টটা দেখা উচিত যেখানে কেন্দ্র বলেছে ১০০দিনের কাজে সেরা বাংলা। তারপরও বাংলার টাকা আটকে দেওয়া হচ্ছে। চার আনার দল বদলুত এই সমস্ত অভিযোগ তোলার অর্থ হল কেন্দ্র যাতে টাকা না দেয় তার একটা ক্ষেত্র তৈরি করা।” শুভেন্দুকে তোপ দাগার পাশাপাশি শহরে রাষ্ট্রপতির অনুষ্ঠানে বিজেপিকে আমন্ত্রণ না জানানোর যে অভিযোগ গেরুয়া শিবিরের তরফে তোলা হয়েছে তারও জবাব দেন কুণাল। বিজেপি অভিযোগ পুরোপুরি অস্বীকার করে তিনি বলেন, “বিজেপি সস্তার রাজনীতি করছে। ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওরা না আসলে সেটা ওদের সমস্যা।”

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...