Saturday, April 4, 2026

আইপিএল-এ কলকাতার ম‍্যাচ ঘিরে ইডেনে টিকিটের চাহিদা তুঙ্গে

Date:

Share post:

করোনার ভয় কাটিয়ে আবারও চেনা ছন্দে সাধারণ মানুষের জীবন। দুই বছর পর আবারও কলকাতায় আইপিএল খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। দুই বছর পর আবারও হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে আইপিএলে। আর সেই নিয়ে উন্মাদনা সমর্থকদের মধ্যে।

৬ এপ্রিল ইডেনে প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর, সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে টিকিট নিয়ে হাহাকার। জানা যাচ্ছে, এই হাইপ্রোফাইল ম্যাচের টিকিট নিমেষের মধ্যে উধাও। সর্বনিম্ন ৭৫০ টাকার টিকিট শেষ। এদিকে ১০০০-৮০০০ টাকার টিকিট থাকলেও সেগুলি কেনা যাচ্ছিল না। তবে শুধু আরসিবি ম্যাচ নয়, আরও একটি ম্যাচ নিয়ে হাহাকার রয়েছে কলকাতার সমর্থকদের। সেটি হল আগামী ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচটি। শেষবার হয়ত ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। আর এই ম্যাচের ২৬ দিন আগে শেষ ম্যাচের টিকিট।

আরও পড়ুন:অনন‍্য সম্মান লিওর, কিংবদন্তি পেলে-মারাদোনার পাশে এবার মেসি

 

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...