Tuesday, February 24, 2026

ফের ভূ*মিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পনের মাত্রা ৪.৩

Date:

Share post:

একসপ্তাহের মধ্যেই আবারও ভূমিকম্পে কোপে উঠল আফগানিস্তান। বুধবার ভোরেই ফের কম্পন অনুভূত হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে। কম্পনের মাত্রা ছিল ৪.৩। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর মেলেনি।

আরও পড়ুন:দু’দিন নিখোঁজ থাকার পর ভূমিকম্পে মৃ*ত তুরস্কের ফুটবলার

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানে ভূমিকম্প হয়। ভোর ৫টা ৪৯ মিনিট নাগাদ ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৮৫ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ।


প্রসঙ্গত, গত ২২ মার্চও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তান মিলিয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয় এবং প্রায় ২৫০ জন আহত হন বলে জানা গিয়েছে। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে ১৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে ভারতেও ভূমিকম্প অনুভূত হয়। দিল্লি, নয়ডা সহ উত্তর ভারতের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...