Wednesday, March 25, 2026

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রুলিং চাইলেন রোহতগি

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রুল জারির দাবি জানালেন আইনজীবী মুকুল রোহতগি। বুধবার সুপ্রিম কোর্টে গ্রুপ সি’র একটি মামলায় সওয়াল করতে গিয়ে ডিভিশন বেঞ্চের কাছে এই আবেদন করেন বর্ষীয়ান আইনজীবী।

গ্রপ সি মামলায় শুনানি চলছিল বুধবার। বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে এই মামলা ছিল। সেখানেই সওয়াল চলাকালীন আইনজীবী মুকুল রোহতগি বলেন, কলকাতা হাই কোর্টের এক বিচারপতি, এক মিনিটের সিদ্ধান্তে হাজার হাজার মানুষের চাকরি কেড়ে নিচ্ছেন। মামলা ডিভিশন বেঞ্চে যাওয়ার আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। শুধু তাই নয়, যে মামলা তাঁর কোর্টে চলছে, সেই মামলা নিয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিচ্ছেন। এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের নিয়ম-নীতির বিরোধী। ডিভিশন বেঞ্চকে অনুরোধ করব, এ ব্যাপারে রুলিং জারি করতে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...