Saturday, April 4, 2026

প্রেম নয় দাম্পত্যের সূচনায় সিলমোহর, বাগদান সারলেন পরিণীতি – রাঘব !

Date:

Share post:

প্রেম নয় এবার পরিণীতির শুভ পরিণয় পর্ব শুরু। জল্পনাকে সত্যি করে সম্পর্কের সিলমোহর। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং আম আদমি পার্টির নেতা (AAP Leader) রাঘব চাড্ডার (Raghav Chadda) সম্পর্ক নিয়ে গত সপ্তাহ থেকে গুঞ্জন বেড়েছিল। স্পষ্ট হচ্ছিল বলিউড আর রাজনীতির সাতপাকের ধোঁয়াশা। সপ্তাহ যেতে না যেতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা, ইঙ্গিত মিলেছে দুজনের দাম্পত্যের সূত্রপাতের।

পরিণীতি আর রাঘব বেশ ভাল বন্ধু। কিন্তু বলিউডি কথা মতো ,একটা মেয়ে আর একটা ছেলে কখনই ‘শুধু বন্ধু’ হয়ে নাকি থাকতে পারে না। তাদের মাঝে প্রেম এসেই যায়। ঠিক সেটাই যেন সত্যি হল। স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের মতো এক হতে চলেছেন বিনোদন এবং রাজনীতি জগতের দুই তারকা। আরেক রাজনীতিবিদের স্যোশাল পোস্টে সেটাই স্পষ্ট। আম আদমি পার্টির নেতা সঞ্জীব অরোরা (Sanjeev Arora) টুইটারে এই জুটিকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন যা নিমেষে ভাইরাল। তিনি লেখেন, “পরিণীতি এবং রাঘবের এই বন্ধন প্রেমে, আনন্দে অক্ষয় হোক। ওরা একসঙ্গে চলুক বাকি জীবন। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”

রাঘব বা পরিণীতির কেউই এখনও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর দুজনের বাগদান সম্পন্ন হয়েছে। দুই পরিবার প্রাথমিক আলোচনা করার পরেই গত সপ্তাহে যুগলে দেখা করেন মুম্বইয়ের রেস্তোরাঁতে। অনেকেই বলছেন ব্যক্তিগত পরিসরে ‘রোকা’ অনুষ্ঠান হতে চলেছে পরিণীতির। ইতিমধ্যেই সব ব্যবস্থা পাকা হয়ে গেছে। দুজনের অনুরাগী এবং রাজনৈতিক মহলের ব্যক্তিত্বদের মধ্যেও এই নিয়ে যথেষ্ট উন্মাদনা জানিয়ে দিচ্ছে সাত পাকে ঘুরতে আর খুব বেশি দেরি নেই।

 

Raghav

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...