Tuesday, March 31, 2026

বাড়ছে দেনা, চলতি অর্থবর্ষে আরও ১৫.৪৩ লক্ষ কোটির ঋণ নেবে মোদি সরকার!

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের(Central Govt) ঘাড়ের উপর যে ঋণের বোঝা চেপে রয়েছে তাতেই দিশেহারা অবস্থা। এরই মাঝে ২০২৩-২৪ অর্থবর্ষে আরও ১৫.৪৩ লক্ষ কোটি টাকা ঋণ নিতে চলেছে কেন্দ্র। নয়া আর্থিক বছরে শুরুতেই ঋণ হিসেবে বাজার থেকে ৮.৮৮ লক্ষ কোটি টাকা নেবে মোদি সরকার(Modi Govt)। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের(Finance Ministry) তরফে জানানো হয়েছে দেশের আর্থিক বৃদ্ধি ঘটাতে এবং রাজস্ব ব্যবধান মেটাতে এই টাকা ঋণ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার।

সরকারী বিবৃতি অনুসারে, ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথমার্ধে ১৫.৪৩ লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে ৮.৮৮ লক্ষ কোটি টাকা অর্থাৎ ৫৭.৫ শতাংশ টাকা বাজার থেকে বন্ডের মাধ্যমে তোলা হবে। ২৬ টি সাপ্তাহিল কিস্তিতে এই ঋণ নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের প্রতি শুক্রবার ৩১ হাজার থেকে ৩৯ হাজার কোটি টাকা আসবে কেন্দ্রের কোষাগারে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩, ৫, ৭, ১০, ১৪, ৩০ এবং ৪০ বছরের সিকিউরিটিজের মাধ্যমে দফায় দফায় নেওয়া হবে এই বিপুল পরিমান ঋণ।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেন, আর্থিক ও বিনিয়োগ ক্ষেত্রে পরিবর্তনের সাথে সাথে আগামী দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে। নাগেশ্বরন বলেন, বিশ্বব্যাপী যে আর্থিক সঙ্কটজনক পরিস্থিতি চলছে তাতে রফতানি ক্ষেত্রে কিছুটা ঘাটতি তৈরি হতে পারে। অন্যদিকে বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানিয়েছিলেন, আগামী অর্থবর্ষে ৫.৯ শতাংশ ঘাটতি থাকবে। চলতি অর্থবর্ষে ঘাটতির পরিমাণ ৬.৪ শতাংশ। সেখান থেকে যেন এই পরিমাণ কমানো যায়, সেটাই লক্ষ্য রয়েছে কেন্দ্রের।

Related articles

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...