Saturday, March 14, 2026

‘শীঘ্রই আসছি..’কলকাতাকে বার্তা দিল ইনফোসিস

Date:

Share post:

ভূমিপুজো আগেই হয়ে গেছে। এবার শুধু সময়ের অপেক্ষা। বুধবার টুইটে এমনই বার্তা দিল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। বুধবার একটি টুইটে সংস্থাটি জানিয়েছে, ‘‘কলকাতা, আমরা আসছি। আমাদের অফিসে শীঘ্রই আপনাদের স্বাগত জানাব। বাকিটা এবং চাকরির সুযোগের বিষয়ে নজর রাখুন।’’

আরও পড়ুন:জামাই হিসেবে তাঁকে মানতে নারাজ ছিলেন ইনফোসিস কর্তা, কেমন ছিল ঋষির প্রেম কাহিনী

জানা গেছে, প্রথম পর্যায়ে প্রায় ২০০ কোটি টাকা লগ্নি হতে পারে। বছর দশেক আগে রাজারহাটে (অ্যাকশন এরিয়া-৩) সংস্থাটি ৫০ একর জমি পেলেও কাজ শুরু হয়নি। গত ২-৩ বছর ধরেই কলকাতায় ইনফোসিস আসার খবর শোনা যাচ্ছিল। এই অফিস কবে থেকে খুলছে সেই বিষয়ে স্পষ্ট কোনও ঘোষণা করেনি সংস্থা। তবে এবার ইনফোসিস নিজেই সেই খবর নিশ্চিত করেছে।


প্রসঙ্গত, রাজ্যে ইনফোসিস-এর বিনিয়োগ নিয়ে অনেক দিন ধরেই নানা টালবাহানা চলছিল। স্পেশ্যাল ইকোনমিক জোনের (সেজ) তকমা না পেলে ইনফোসিস এ রাজ্যে বিনিয়োগ করবে না বলে আগে ঘোষণা করে৷ তবে প্রথমে রাজ্য সরকার ইনফোসিসকে সেজের মর্যাদা দিতে রাজি ছিল না৷ এবার সেই সমস্যা মিটল।

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...