Monday, June 22, 2026

কুমন্তব্যের জেরে শতরূপকে আইনি নোটিশ কুণালের, মানহানির নোটিশ বিমান-সেলিমকেও

Date:

Share post:

শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির আইনি নোটিশ দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।এই নোটিশ পাঠিয়েছেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। কুণাল ঘোষ ও তাঁর বাবাকে কুরুচিকর ভাষায় আক্রমণের জেরে এই আইনি নোটিশ।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। বাম নেতা শতরূপ ঘোষের গাড়ি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।যদিও বেশ কিছু নথি পেশ করে শতরূপ বাবার দেওয়া উপহার বলে বিষয়টি লঘু করার চেষ্টা করেন। এরপরই কুণাল ঘোষকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন শতরূপ। বলেন, আমার বাবা আছে। সবার বাবা থাকে। তাঁরা গিফটও দেন। আশা করি কুণালবাবুরও ছিলেন, যদি না উনি টেস্ট টিউব বেবি হয়ে থাকেন। শুধু তাই নন, কুণাল ঘোষের বেনামি ভাই থাকতে পারে বলেও কটাক্ষ করেছিলেন ওই বাম নেতা। ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শতরূপের পাশাপাশি বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির আইনি নোটিশ পাঠানো হয়েছে।এই প্রসঙ্গে কুণাল বলেন, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অনুমোদনে পার্টি অফিসে বসে কুৎসা হয়েছে। ওঁরা অনুমোদন করেছেন, প্রচারে সাহায্য করেছেন।এমনকী খারাপ কথার ৪৮ ঘন্টা পরেও নিন্দা করেননি। এতে প্রমাণিত, ওঁরা এই কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক।বিমানদা, সেলিমদা স্পষ্ট করে বলুন ওই ধরণের কুৎসিত কথাগুলো সমর্থন করেন কি না।

 

Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...