Saturday, April 4, 2026

সাহারার টাকা ৯ মাসে ১০ কোটি লগ্নিকারীকে ফেরাতে অনুমোদন সুপ্রিম কোর্টের

Date:

Share post:

সাহারা গোষ্ঠীর সমবায় সমিতিতে রাখা টাকা এখনও অনেকেই ফেরত পাননি।  বহু দিন পরে কিছুটা হলেও তারা আশার আলো দেখলেন। বাজার নিয়ন্ত্রক সেবির কাছে সাহারার জমা আছে প্রায় ২৪ হাজার কোটি টাকা।সেই টাকা থেকে ওই সব আমানতকারীকে ৫ হাজার কোটি ফিরিয়ে দেওয়ার জন্য বুধবার কেন্দ্রকে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। টাকা ফেরাতে ৯ মাস সময় দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, গোষ্ঠীর ৪টি সমবায় সমিতির ১০ কোটি লগ্নিকারীকে ৯ মাসের মধ্যে টাকা ফেরানো হবে।

সুপ্রিম কোর্টে দায়ের করা এক জনস্বার্থ মামলায় সরকার সেবির কাছে সহারার জমা অর্থ লগ্নিকারীদের ফেরত দেওয়ার আবেদন জানায়। বিচারপতি এমআর শাহ এবং সি টি রবিকুমারের ডিভিশন বেঞ্চ বলেছে, সহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্টে ওই টাকা অব্যবহৃত অবস্থায় পড়ে। তা ফেরানোর আবেদনও যুক্তিযুক্ত। সাধারণ মানুষ এবং সহারার সমবায় সমিতিগুলির আমানতকারীদের স্বার্থেই তা ফেরাতে হবে। তবে প্রকৃত আমানতকারীদের কাছে যাতে সেই টাকা পৌঁছায় তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন এবং সহারা হাউসিং ইন্ডিয়া কর্পোরেশনের বিরুদ্ধে বেআইনি ভাবে বাজার থেকে টাকা তোলার অভিযোগ ওঠে। ২০১২-র অগস্টে আমানতকারীদের সেই টাকা ফেরতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গঠিত হয় সহারা-সেবি এসক্রো অ্যাকাউন্ট। সেখান থেকে লগ্নিকারীদের টাকা ফেরাতে আবেদন জানিয়েছিল কেন্দ্র।

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...