Tuesday, March 17, 2026

আইপিএল-এ কি কয়েকটি ম‍্যাচে বিশ্রাম নেবেন রোহিত? কী বললেন মুম্বইয়ের অধিনায়ক

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। তারই প্রস্তুতিতে ব‍্যস্ত সব দল। তবে আইপিএল-এর পরই রয়েছে দুটো বড় প্রতিযোগিতা। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল এবং একদিনের বিশ্বকাপ। তার জন‍্য ভারতীয় ক্রিকেটারদের বিশ্রামের কথাটা উঠছে বারবার। আর এবার আইপিএলের মাঝেও উঠে এল ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে প্রশ্ন। যা করতেই অস্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

এদিন সাংবাদিক সম্মেলনে রোহিতকে প্রশ্ন করা হয়, তিনি কি কয়েকটি ম্যাচে বিশ্রাম নেবেন? আর এই প্রশ্ন শুনে কী জবাব দেবেন বুঝতে পারেননি মুম্বই অধিনায়ক। কোচের দিকে তাকিয়ে বলেন, “আমার মনে হয় বাউচার এই প্রশ্নের জবাব দিতে পারবে।” রোহিতের পাশেই বসে ছিলেন দলের প্রধান কোচ বাউচার।

মার্ক বাউচারউ এই প্রশ্ন ঠেলে দেন রোহিতের দিকে, বাউচার আবার পাল্টা রোহিতকে প্রশ্ন করেন, “তুমি কি বিশ্রাম নিতে চাও? সেখানে দুজনে হেসে ফেলেন। তারপরে সাংবাদিকদের দিকে তাকিয়ে বাউচার বলেন, “রোহিত দলের অধিনায়ক। আশা করছি আইপিএলে ও ভাল ছন্দে থাকবে। ও নিজেই বিশ্রাম নিতে চাইছে না। অধিনায়কের পাশাপাশি ব্যাটার রোহিতের কাছ থেকেও আমরা সেরাটা চাইছি। যদি তার জন্য রোহিতকে বিশ্রাম দিতে হয় তা হলে দেব। তাতে কোনও সমস্যা নেই।

আইপিএল শেষে শুরু বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল এবং একদিনের বিশ্বকাপ। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া। ক্রিকেটারদের যাতে ওয়ার্ক লোড না হয় তাই বিসিসিআইয়ের কিছু অংশ ক্রিকেটারদের বিশ্রামের পক্ষে। যদিও ভারতীয় ক্রিকেটাররা কি করবেন সেটাই এখন দেখার।

আরও পড়ুন:নিজের প্রায় অর্ধেক গাড়ি বিক্রি করে দিয়েছেন কোহলি, কিন্তু কেন? জানালেন স্বয়ং বিরাট নিজেই


 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...