Tuesday, March 31, 2026

SSKM ভর্তির প্রয়োজন নেই জানাতেই প্রেসিডেন্সি জেলে ঠাঁই কম্বলকাণ্ডের খলনায়ক জিতেন্দ্রর

Date:

Share post:

ঘুঁটে পোড়ে আর গোবর হাসে! কিন্তু গোবরকেও একদিন ঘুঁটে হতে হয়। এই প্রবাদটি এখন দলবদলু বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির জন্য প্রযোজ্য। গত, বুধবার আসানসোল সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র। তৎক্ষণাৎ তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন:বুকে প্রচন্ড ব্যথা! বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হল জে.লবন্দি জিতেন্দ্রকে

এরপর গতকাল, বৃহস্পতিবার তাঁকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে তাঁকে কলকাতা নিয়ে আসার সময় চরম উত্তেজনা ছড়ায়। অনেক টালবাহানার পরে অবশেষে রাত দেড়টার সময় কম্বলকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে নিয়ে এ্যাম্বুলেন্স রওনা দেয় কলকাতার উদ্দেশ্য। ভোর চারটে নাগাদ নিয়ে আসা হয় SSKM হাসপাতালে।


প্রাথমিক চিকিৎসার পর এসএসকেএম হসপিটালে ভর্তি নিলো না কম্বলকাণ্ডের খলনায়ক ধৃত জিতেন্দ্র তিওয়ারিকে। তাঁর শারীরিক অসুস্থতা এমন নয় যে ভর্তি নিতে হবে। চিকিৎসকরা এমনই জানিয়েছেন বলে সূত্রের খবর। জিতেন্দ্র চিকিৎসকদের জানিয়েছেন গত দু’দিন ধরে তাঁর পেটের ডান দিকে ব্যথা হচ্ছে। পাশাপাশি তাঁর শ্বাসকষ্টও রয়েছে বলে জানানো হয়। সেই মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর জিতেন্দ্রের তিনবার ট্রপ-টি করা হয়েছে। কিন্তু তিন বারই নেগেটিভ এসেছে রিপোর্ট। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ভর্তি করার প্রয়োজন নেই জানাতেই হাসপাতাল থেকে সোজা প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় বিজেপি নেতাকে।

 

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...