Saturday, April 4, 2026

মোহরের সঙ্গে হানিমুন সেরে ফিরতেই সমাজমাধ্যমে ‘মৃ*ত্যুর’ প্রসঙ্গ টানলেন দুর্নিবারের প্রথম স্ত্রী!

Date:

Share post:

প্রথম বিয়ে হয় ২০২১ সালে।২০২২ সালেই ডিভোর্স।২০২৩ সালে পুণরায় বিয়ের পিঁড়িতে বসেন গায়ক দুর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনের সঙ্গে সংসার পাতেন দুর্নিবার। তবে প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের কারণ এখনও কারোর জানা নেই। তবে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে গায়ক বসতেই নেটমাধ্যমে কম হেনস্তার শিকার হননি দুর্নিবার। নেটপাড়া-সহ ইন্ডাস্ট্রির অন্দরেও একাংশ সমব্যাথী মীনাক্ষীর প্রতি। গায়কের বিয়ের বেশ কয়েক দিন পর একটি পোস্ট দেন মীনাক্ষী। দিন কয়েক হল মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেছেন দুর্নিবার। এ বার দ্বিতীয় পোস্ট মীনাক্ষীর। সেখানেই মৃত্যুর প্রসঙ্গ টানলেন গায়কের প্রাক্তন স্ত্রী!কী লিখলেন?

আরও পড়ুন:ফের বিয়ের পিঁড়িতে দুর্নিবার, এক ফ্রেমে প্রসেনজিৎ-ঋতুপর্ণা


ইনস্টাগ্রামে নিজের একটি সাদাকালো ছবির ক্যাপশ্যানে মানাক্ষী লেখেন,” টুগেদার দে মেক ওয়ান, মাস্টার অফ ডেথ”। হ্যারি পটারের ভক্তরা অবশ্য ‘মাস্টার অফ ডেথ’ কথাটির সঙ্গে পরিচিত। সেখানেই ডাম্বলডোর চরিত্রটি ‘মাস্টার অফ ডেথ’-এর কথা বলে। গল্পে ডাম্বলডোরের সম্পূর্ণ উদ্ধৃতির প্রসঙ্গ টেনে মীনাক্ষীকে কমেন্ট বক্সে একজন লেখেন, ‘‘সত্যিকারের যে মাস্টার, তিনি মৃত্যুর থেকে কখনওই পালাবেন না। তাঁকে এটা মানতেই হবে, এক দিন তাঁকে মরতেই হবে। জীবনে মৃত্যুর থেকেও অনেকে বেশি খারাপ জিনিস রয়েছে।’’ অনেকেই মীনাক্ষীর এই পোস্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন। পোস্টটি অনেকে পছন্দও করেছেন।



তবে মীনাক্ষীর সাদাকালো ছবিতে অনেকেই তাঁর গলার ঠিক নীচে ট্যাটুটি খেয়াল করেননি। হ্যারি পটারের ‘ডেথলি হ্যালোজ’-এর প্রতীকটি ট্যাটু করিয়েছেন মীনাক্ষী এবং সঙ্গে ক্যাপশ্যানে ‘মাস্টার অফ ডেথ’ কথাটি লিখেছেন।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...