Friday, June 26, 2026

আইপিএল-এ চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির শামির

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে আইপিএল ২০২৩। প্রথম ম‍্যাচে খেলতে নেমেছে গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। আর ২০২৩ আইপিএল-এর প্রথম ম‍্যাচে খেলতে নেমেই নজির গড়লেন মহম্মদ শামি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে উইকেট নিতেই নজির গড়েন গুজরাত টাইটান্সের পেসার। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে উইকেট নিতেই আইপিএলে ১০০ উইকেটের মালিক হলেন শামি।

চেন্নাইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ডেভন কনওয়েকে আউট করেন শামি। রাউন্ড দ্য উইকেট বল করেন শামি। গুড লেংথে পড়ে বল ভিতরের দিকে ঢুকে আসে। বলের লাইন মিস করেন কনওয়ে। বল গিয়ে উইকেটে লাগে। কনওয়েকে আউট করার সঙ্গে সঙ্গে ১০০ উইকেট নেওয়া বোলারদের ক্লাবে ঢুকে পড়েন শামি। আইপিএলে ১০০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে ১৯তম স্থানে রয়েছেন মহম্মদ শামি। তবে আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেটের মালিক ব্রাভো।

আরও পড়ুন:সত‍্যি কি নিরপেক্ষ স্থান হিসাবে বাংলাদেশে একদিনের বিশ্বকাপ খেলবে পাকিস্তান? মুখ খুললো পিসিবি


 

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...