Monday, June 22, 2026

সত‍্যি কি নিরপেক্ষ স্থান হিসাবে বাংলাদেশে একদিনের বিশ্বকাপ খেলবে পাকিস্তান? মুখ খুললো পিসিবি

Date:

Share post:

ভারত এশিয়া কাপ পাকিস্তানে খেলতে না যাওয়ায়, ভারতে আয়োজিত একদিনের বিশ্বকাপে খেলতে আসতে চাইছে না পাকিস্তান। এমন অবস্থায় পাকিস্তান নাকি একদিনের বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলতে চাইছে এমন জল্পনা ছড়ায়। কিন্তু শুক্রবার এই সমস্ত জল্পনা উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, এশিয়া কাপ নিয়ে জটিলতা কাটাতে নিরপেক্ষ মাঠের প্রস্তাব দেওয়া হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। আর সেখানে কোথাও বিশ্বকাপের কথা বলা হয়নি।

এই নিয়ে নাজাম শেঠি বলেন,”ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ দেশে এবং বাকি ম্যাচগুলি পাকিস্তান – এই প্রস্তাবটি বর্তমানে এসিসিতে আলোচনায় রয়েছে। বৃহস্পতিবার মিডিয়া সাক্ষাৎকারের কোনও জায়গাতেই, আমি আইসিসি বা আইসিসি বিশ্বকাপ ২০২৩ নিয়ে কোনও বার্তা দেইনি। এই বিষয়টি নিয়ে এখনও কোনও কথা ওঠেনি।”

এদিকে পিসিবি বিবৃতিতে জানিয়েছে, “বোর্ডের চেয়ারম্যান এশিয়া কাপের ম্যাচ আয়োজন নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আলোচনা করেছেন। ভারত পাকিস্তানে খেলতে না চাওয়ায় তাদের ম্যাচ অন্য কোনও দেশে আয়োজনের পরিকল্পনা চলছে। কিন্তু বিশ্বকাপ নিয়ে আইসিসির কাছে কোনও প্রস্তাব দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ খেলার কথাও বলা হয়নি। নাজাম আইসিসির কাছে নিজেদের মডেল তুলে ধরেছিলেন। সেই মডেলে এশিয়া কাপ নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের কিছু সংবাদমাধ্যম মনে করে, বিশ্বকাপ নিয়ে কিছু বলেছেন পিসিবি চেয়ারম্যান। সেটা মোটেই ঠিক নয়।”

আরও পড়ুন:অরিজিৎ-এর গানে জমকালো উদ্বোধন আইপিএল-এ, মঞ্চে ঝড় তুললেন রেশ্মিকা-তামান্না


 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...