Saturday, March 14, 2026

অনুপ্রবেশের চেষ্টা, আমেরিকা-কানাডা সীমান্তে নৌকাডুবিতে মৃত ভারতীয় পরিবার সহ ৮

Date:

Share post:

আমেরিকা(America) ও কানাডার(Canada) সীমান্তে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় প্রাণ হারালেন ৮ জন। জানা গিয়েছে, একটি ভারতীয় ও আর একটি রোমানিয়ান পরিবার অবৈধভাবে সেন্ট লরেন্স নদী দিয়ে আমেরিকায় প্রবেশ করার সময় তাঁদের নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় ভারতীয় পরিবার সহ মৃত্যু হয় আটজনের‌। মৃতদের মধ্যে ২ শিশুও রয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও মৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশের তরফে শন ডুলিউড বলেন, “বৃহস্পতিবার ওই নদীর তীর থেকে ছ’জন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একটি ভারতীয় এবং অন্যটি রোমানিয়ান পরিবার বলেই অনুমান করা হচ্ছে। বুধবার রাতেই নৌকাডুবির ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।” পুলিশের দাবি, নদীর কিনারায় কিছু একটা ভাসতে দেখা গিয়েছিল। সন্দেহ হতেই পুলিশকে খবর দেওয়া হয়। উদ্ধার কাজে নেমে পুলিশ প্রথমে ছ’টি দেহ উদ্ধার করে। এরপর আরও দুটি দেহ উদ্ধার হয়। মৃতদের কাছ থেকে পাসপোর্টও পাওয়া গিয়েছে। দুই শিশুর মধ্যে একটি শিশু তিন বছরেরও কম বয়সি। আর একজন তার চেয়ে খানিক বড়। দু’জনের কাছ থেকেই উদ্ধার হয়েছে কানাডার পাসপোর্ট।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...