Monday, April 6, 2026

আইএসএফের বৈঠক বিজেপি দফতরে! প্রকাশ্যে গোপন আঁতাঁত

Date:

Share post:

আইএসএফের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁতের পর্দাফাঁস। আইএসএফের সাংগঠনিক সভা হল বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে। সভার কথা সামনে আসতেই ড্যামেজ কন্ট্রোলে দুই শিবির। কিন্তু তাতেও সামাল দেওয়া যাচ্ছে না। এ রাজ্যে BJP-ISF আঁতাঁত নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল (TMC)।

তৃণমূলের অভিযোগ, রাজ্যে অশান্তি পাকাতে এই দুই দল গোপন বোঝাপড়া করেছে। এতদিন সেই অভিযোগ উড়িয়ে দিলেও শনিবার একেবারে প্রকাশ্যে চলে এল সেই সমঝোতা। বিজেপির ডেরায় বসে আইএসএফ নেতাদের বৈঠক তৃণমূলের অভিযোগেই সিলমোহর দিল। এদিন বেলার দিকে দক্ষিণ ২৪ পরগনার কুলপির রামকৃষ্ণপুরে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার দফতরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক করে কুলপি ব্লক আইএসএফ। বৈঠকের আগে ওই দফতরের বাইরে থাকা বিজেপির পতাকা, ফেস্টুন, বোর্ড খুলে দেন বিজেপি কর্মীরা। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে এই বৈঠক। তাঁদের অফিসে আইএসএফের এই সভার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা কুলপির বাসিন্দা কৃত্তিবাস সর্দারও। তিনি মেনে নেন, ওই হল ঘরটি বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস। তবে এদিনের বৈঠক সম্পর্কে তাঁর কিছু জানা নেই বলেই দাবি করেন তিনি।

ঘটনার পর আইএসএফ-এর কুলপি ব্লক সভাপতি নুর সালাম গাজির সাফাই, বৈঠকের জন্য কোনও হল পাওয়া যাচ্ছিল না। শেষে একটি ট্রাস্টের থেকে হলটি ভাড়া করা হয়। তবে এটা বিজেপির কার্যালয় কিনা তা জানেন না বলেই দাবি করেন তিনি। তৃণমূল কুলপি ব্লক সভাপতি সুপ্রিয় হালদার বলেন, আমরা আগেও বলেছি আইএসএফ-বিজেপির গোপন আঁতাঁত আছে। আজকের ঘটনায় সেই অভিযোগই প্রমাণিত হল।

আরও পড়ুন- ছাত্রযুবদের ব্যান্ড ”জয়ী”র সদস্যদের হাতে মমতার দেওয়া বাদ্যযন্ত্র তুলে দিলেন অরূপ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...