Monday, April 6, 2026

রাজ্যপাল আনন্দ বোস কেন বিজেপির ক্যাডার নয়? ধনকড়ের অভাব অনুভূতি শুভেন্দুর

Date:

Share post:

রাম নবমীর উৎশৃঙ্খল মিছিল হামলা। দোকানপাট ভাঙচুর। গাড়ি-বাড়িতে অগ্নিসংযোগ। দুষ্কৃতীদের পাথর নিক্ষেপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। হিংসা কবলিত হাওড়া যাবেন রাজ্যপাল। অতিসক্রিয় হয়ে গতকাল, শুক্রবার বিকেলে একথা ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

কিন্তু রাজ্যপাল পৌঁছে চলে যান উত্তরবঙ্গে। এরপরই রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে মুখ খুললেন শুভেন্দু। বললেন, “আমরা বাংলার বর্তমান রাজ্যপালের মধ্যে জগদীপ ধনকড়কে দেখতে চাই।” শুভেন্দুর কথায়, “আমরা আগেও একজন রাজ্যপালকে দেখেছি। যিনি সংবিধানকে রক্ষা করার জন্য তৎপর হয়েছেন, সংবিধান বিরোধী কাজের সোচ্চার প্রতিবাদ করেছিলেন।ভোট পরবর্তী হিংসায় তিনি কী ভাবে বিএসফের হেলিকপ্টার নিয়ে আক্রান্ত মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। বর্তমান রাজ্যপাল মহোদয় কী করবেন, তাঁর ব্যাপার। আমি তাঁকে জ্ঞান দিতে পারি না। কিন্তু জগদীপ ধনকড়ের মতো ভূমিকা তো তিনি এখনও নেননি। পশ্চিমবঙ্গকে নাড়া দিয়ে গিয়েছেন জগদীপ ধনকড়। সেই ভূমিকায় আমরা বর্তমান রাজ্যপালকে দেখতে চাই।”

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি শুভেন্দু ফের ধনকড় জমানার মতো রাজভবনকে বিজেপির পার্টি অফিস বানাতে চাইছেন? যেখানে ইডি-সিবিআইয়ের কর্তারা গোপন বৈঠক করতেন শুভেন্দুর সঙ্গে!!!

আরও পড়ুন- চন্দননগরে পরিশ্রুত পানীয় জল সরবারহ প্রকল্পের উদ্বোধন ফিরহাদ-ইন্দ্রনীলের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...