Monday, April 6, 2026

কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যে! কী বলছে হাওয়া অফিস?

Date:

Share post:

গত কয়েকদিনের বৃষ্টির পর রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে চলেছে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না উত্তরের জেলাগুলি। হালকা থেকে ভারী বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়ার উন্নতি হবে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ারও উন্নতি হবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে চলতি এপ্রিলেই দেশের পূর্ব ও পশ্চিম ও উত্তরে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। জুন মাস পর্যন্ত এই অবস্থাই চলবে। আইএমডি বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডির তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, এবার বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, পঞ্জাব, হরিয়ানার মতো রাজ্যগুলিতে টানা তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ২০২৩ সালের গ্রীষ্মে দেশের বেশির ভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা চলবে।

আরও পড়ুন- রামনবমীকে কেন্দ্র করে উ.ত্তপ্ত বিহারও! নিরাপত্তার কারণে ‘শাহি সফর’ বাতিল বিজেপির

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...