Saturday, March 14, 2026

লখনৌ-এর কাছে ম‍্যাচ হারের কারণ হিসাবে বোলিং-ব‍্যর্থতাকে তুলে ধরলেন দিল্লি কোচ

Date:

Share post:

শনিবার আইপিএল-এ প্রথম ম‍্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারে দিল্লি ক‍্যাপিটালস। লখনৌ-এর কাছে ৫০ রানে হারে দিল্লি। আর এই হারের কারণ হিসাবে বোলিং-কেই কাঠগড়ায় তুললেন দিল্লি কোচ রিকি পন্টিং।

শনিবার ম‍্যাচ শেষে পন্টিং বলেন,”আমাদের বিরুদ্ধে ১৬টা ছক্কা হয়েছে। এর থেকেই বোঝা যায় আমরা কেমন বল করেছি। ১৬টা ছক্কাই প্রমাণ করে, আমাদের বোলিং প্রত্যাশিত মানের হয়নি। এমন বোলিং হলে নিজেদের লড়াইয়ে ফিরিয়ে আনা কঠিন হয়। আমার মতে, ওরা শুধু পাঁচটা দুর্দান্ত চার মেরেছিল। ১৯৩ রান তোলার মতো উইকেটে ছিল না। মাঠে প্রচুর শিশির ছিল। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তুলনায় সহজ ছিল। কী কী কারণে আমাদের হারতে হয়েছে, সেগুলি বিশ্লেষণ করতে হবে আমাদের।”

বোলিং-এর পাশাপাশি ফিল্ডিং-এর কারণে হারের মুখ দেখতে হয়েছে বলে মনে করছেন দিল্লির কোচ। তিনি বলেন,” মেনে নিতে অসুবিধা নেই প্রতিপক্ষ দল যে রান তুলতে পারত, তার থেকে অনেক বেশি রান তুলেছে। ফিল্ডিং আমাদের কোনও সাহায্যই করেনি। প্রথম চার ওভারের পর আমাদের ফিল্ডিং বেশ খারাপ হয়েছে। খারাপ ফিল্ডিংয়ের জন্য আমরা কয়েকটা সুযোগ নষ্ট করেছি।”

তবে ম‍্যাচ হারলেও, বিপক্ষ দলের ক্রিকেটার মার্ক উডেরও প্রশংসা করেছেন দিল্লির কোচ। শনিবারের ম্যাচে উড ১৪ রান দিয়ে  নিয়েছেন ৫ উইকেট।

আরও পড়ুন:আজ নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-মুম্বই ইন্ডিয়ান্স, বিরাট-রোহিত দ্বৈরথে নজর ক্রিকেটপ্রেমীদের

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...